নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৩ মার্চ) তাকে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।