সংরক্ষিত আসনের জোটভিত্তিক বণ্টনে বিএনপি ৩৬, জামায়াত ১৩
ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচনে জোটভিত্তিক বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) পাচ্ছে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামি পাচ্ছে ১৩টি আসন আর স্বতন্ত্রদের ঝুঁলিতে যাচ্ছে একটি।সোমবার (০৬ এপ্রিল) ১১-তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী ৮ই এপ্রিল ঘোষণা করা হবে। আর ভোট হবে ১২ মে। কোন জোট কতটি আসন পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন, ইন্ডিপেনডেন্ট ক্যান্ডিডেট, যারা একজোট। বিএনপির সাথে তিন রাজনৈতিক দলের... একটা হচ্ছে গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বাংলদেশ জাতীয় পার্টি (বিজেপি) আর জামায়াতের সাথে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন। রুমিন ফারহানা ম্যাডাম উনি জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে বিএনপির জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা, আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।[TECHTARANGA-POST:284]গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। আদলতে মামলা নিষ্পত্তি না হওয়ায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল প্রকাশ স্থগিত রাখে ইসি। অন্যদিকে শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়া ভোট স্থগিত থাকে। এছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় এ দুই আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপি’র ছয় জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি, গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে। গণসংহতি আন্দোলন পেয়েছে ১ আসন। খেলাফত মজলিস পেয়েছ ১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি আসন।আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। হিসাব অনুযায়ী বিএনপি ৩৫টি আসন পেলেও ৫০ সংরক্ষিত আসন পূরণ করতে সংসদের সরকারি দলকে আসন বাড়িয়ে দেওয়ার বিধান থাকায় বিএনপি একটি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ইসির কর্মকর্তারা।