ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

আর্কাইভ দেখুন

৩১ আগস্ট ঘোষণা হবে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়

৩১ আগস্ট ঘোষণা হবে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও সেটি হয়নি। আগামী ৩১ আগস্ট রায় ঘোষণা করা হবে জানিয়েছেন হাইকোর্ট।এর আগে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) দিন ধার্য করেছিলেন।এর আগে গেল বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়।মামলার প্রধান আসামি শিশু আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে মামলার অপর তিন আসামি, আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের রায়ের পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।


দিনাজপুরে প্রতারক ডলার  চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরে প্রতারক ডলার চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরে ডলার প্রতারণার অভিযোগে রশিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে দিনাজপুর সদর থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।গ্রেফতার রশিদুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, গত ২২ আগস্ট সকাল পৌনে ১২টার দিকে খানসামা থানার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের চেয়ারম্যানপাড়ায় সাইফুল ইসলামের বাড়িতে ডলার প্রতারণার সময় দুজনকে গ্রেফতার করে খানসামা থানা-পুলিশ। এরপর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার শাখা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদুলকে গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুল ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং চক্রটির প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার মানুষের সঙ্গে প্রথমে বন্ধুত্ব ও বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করেন। পরে নিজেদের দিনমজুর, রিকশাচালক, অটোরিকশাচালক কিংবা কারখানার শ্রমিক পরিচয় দিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করেন।একপর্যায়ে তারা ভুক্তভোগীদের জানান, তারা কিছু ডলার কুড়িয়ে পেয়েছেন। কিন্তু এসব ডলার কীভাবে বা কার কাছে বিক্রি করবেন, তা তারা জানেন না। কম দামে ডলার কিনে নিলে কিংবা বিনিময়ে কিছু টাকা দিলে সেই অর্থ দিয়ে গরু, রিকশা বা অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করবেন বলেও প্রলোভন দেখান।ভুক্তভোগীরা ডলার কিনতে রাজি হলে চক্রের সদস্যরা তাদের পূর্বনির্ধারিত স্থানে নিয়ে যান। সেখানে চক্রের অন্য সদস্যরা ডিবি বা সাদা পোশাকের পুলিশের পরিচয়ে আগে থেকেই অবস্থান নেন। ডলার কেনাবেচার সময় তারা ভুক্তভোগীদের আটক করে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে গ্রেফতারের ভয় দেখান।পরে জেল-হাজতে পাঠানোর হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করা হয়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ।জিজ্ঞাসাবাদে রশিদুল আরও জানিয়েছেন, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার বেশ কয়েকজন ব্যক্তি এ চক্রের সঙ্গে জড়িত। প্রতারণার জন্য তারা সাধারণত পার্শ্ববর্তী থানার সীমান্তবর্তী এলাকা বেছে নেন। এতে এক থানা থেকে দ্রুত অন্য থানা এলাকায় পালিয়ে যাওয়ার সুযোগ থাকে।দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও, খানসামা ও বীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় এই চক্রের সদস্যদের চলাচল রয়েছে। তবে তাদের মূল লক্ষ্য নির্দিষ্ট কোনো এলাকা নয়; দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা।তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতারণার ঘটনা ঘটিয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।


দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি