দিনাজপুর টোয়েন্টিফোর

খানসামায় নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানীর মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সাদ্দাম হোসেন সপরিবারে ঢাকা থেকে শ্বশুরবাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে বেড়াতে আসেন। বুধবার সকালে সেখান থেকে লিচু কেনার উদ্দেশে তারা খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচু বাগানে যান। ফেরার পথে কালিরবাজার ঘাটে পৌঁছে চারজন একসঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামেন।

গোসলের একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও মান্না ইসলাম ও তার ভাই সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, বর্তমানে নদীর পানি তুলনামূলক কম থাকলেও কালিরবাজার ঘাট এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গর্তেই তলিয়ে গিয়ে দুই ভাই প্রাণ হারান।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ডুবুরি দলের সহায়তায় অপর মরদেহটিও উদ্ধার করা সম্ভব হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : খানসামায় নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ০৫ জুন ২০২৬

খানসামায় নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম