দিনাজপুর টোয়েন্টিফোর

আর্কাইভ দেখুন

হাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে সমঝোতা স্মারক MoU) স্বাক্ষর

হাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে সমঝোতা স্মারক MoU) স্বাক্ষর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বিকেল ৫ টায় ভিসি সচিবালয়ে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর পক্ষে স্বাক্ষর করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রেকটোরিন প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক। এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও প্রফেসর ড. মো. মহিদুল হাসান। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণাম‚লক কার্যক্রমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। সমঝোতা অনুযায়ী, সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো হলো শিক্ষা ও পাঠদান কার্যক্রমের উন্নয়ন এবং যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা, নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মস‚চি, শিক্ষক ও গবেষক বিনিময়, গবেষণা উপকরণ ও তথ্য বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সাধন ইত্যাদি।


সংরক্ষিত আসনের জোটভিত্তিক বণ্টনে বিএনপি ৩৬, জামায়াত ১৩

সংরক্ষিত আসনের জোটভিত্তিক বণ্টনে বিএনপি ৩৬, জামায়াত ১৩

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচনে জোটভিত্তিক বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) পাচ্ছে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামি পাচ্ছে ১৩টি আসন আর স্বতন্ত্রদের ঝুঁলিতে যাচ্ছে একটি।সোমবার (০৬ এপ্রিল) ১১-তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী ৮ই এপ্রিল ঘোষণা করা হবে। আর ভোট হবে ১২ মে। কোন জোট কতটি আসন পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন, ইন্ডিপেনডেন্ট ক্যান্ডিডেট, যারা একজোট। বিএনপির সাথে তিন রাজনৈতিক দলের... একটা হচ্ছে গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বাংলদেশ জাতীয় পার্টি (বিজেপি) আর জামায়াতের সাথে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন। রুমিন ফারহানা ম্যাডাম উনি জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে বিএনপির জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা, আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। আদলতে মামলা নিষ্পত্তি না হওয়ায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল প্রকাশ স্থগিত রাখে ইসি। অন্যদিকে শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়া ভোট স্থগিত থাকে। এছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় এ দুই আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপি’র ছয় জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি, গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে। গণসংহতি আন্দোলন পেয়েছে ১ আসন। খেলাফত মজলিস পেয়েছ ১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি আসন।আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। হিসাব অনুযায়ী বিএনপি ৩৫টি আসন পেলেও ৫০ সংরক্ষিত আসন পূরণ করতে সংসদের সরকারি দলকে আসন বাড়িয়ে দেওয়ার বিধান থাকায় বিএনপি একটি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ইসির কর্মকর্তারা।


ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে নোটিশটি পাঠানো হয়। এতে নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোমবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়, দেশে আকস্মিকভাবে বিলুপ্তপ্রায় রোগ হাম-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অনেক শিশু ও সাধারণ মানুষ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের জড়িত থাকার অভিযোগ তুলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। এ ছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম বলেন, আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে তিনি এ নোটিশ দিয়েছেন।


সিন্ডিকেটের খপ্পরে ভোজ্যতেলের বাজার

সিন্ডিকেটের খপ্পরে ভোজ্যতেলের বাজার

বাজারে আগুন, দামে নতুন উল্লম্ফনলিটারে ২০-৩০ টাকা বেশি দামে বিক্রিসরবরাহ কমের অজুহাতে দাম বৃদ্ধিমিলগেট দাম বাড়ার অভিযোগ১ বছরে দাম বেড়েছে ১৮ শতাংশসরবরাহে কোনো ঘাটতি নেই: ক্যাবঈদুল ফিতরের আগেই বাড়তে শুরু করা ভোজ্যতেলের দাম ঈদের পর আরও ঊর্ধ্বমুখী হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে প্রায় ১০ টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে খোলা পাম তেলের দামও। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক পরিস্থিতি, সরবরাহে ঘাটতি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সিন্ডিকেটের তৎপরতা—সব মিলিয়েই ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, কতিপয় ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করে আসছেন। বারবার উদ্যোগ নেওয়ার পরও সরকারি হস্তক্ষেপে দাম বাড়াতে পারেননি। এবার নানা অজুহাতে সিন্ডিকেটের খপ্পরে পড়েছে সয়াবিনের বাজার। ফলে অতিরিক্ত চাপ পড়ছে ভোক্তার ওপর।রাজধানীর কারওয়ান বাজার, পল্টন, যাত্রাবাড়ী, রায়সাহেব বাজার, কলতাবাজার ও লক্ষ্মীবাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে খোলা সয়াবিন তেল বাজারভেদে প্রতি লিটার ১৯৫ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও এই তেল ১৮৫ থেকে ১৯০ টাকার মধ্যে পাওয়া গেছে। একই সময়ে খোলা পাম তেলের দামও লিটারে প্রায় ১০ টাকা বেড়ে এখন ১৮৪ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।বিক্রেতাদের দাবি, মিলগেট পর্যায়ে দাম বাড়ার কারণেই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে বিঘ্ন ঘটছে। পাশাপাশি জ্বালানি তেলের সংকটের অজুহাতে পরিবহন ব্যয়ও বেড়েছে। ফলে পাইকারি বাজারে দাম বাড়তেই খুচরা বাজারেও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। কারওয়ান বাজার কিচেন মার্কেটের বিক্রেতা শাহাদাত হোসেন জানান, ঈদের আগের সপ্তাহের তুলনায় এখন খোলা সয়াবিন তেলের দাম প্রায় ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে খোলা পাম তেলের দামও দ্রুত বেড়েছে।সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা এবং পাম তেলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করেছিল। কিন্তু বর্তমানে বাজারে এই দুই ধরনের তেলই নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বর্তমানে সে দামেও পাওয়া যাচ্ছে না।বাজারে সক্রিয় সিন্ডিকেট। ছবি: সংগৃহীতসরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত এক মাসে খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। আর গত বছরের তুলনায় খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ১৮ শতাংশ এবং পাম তেলের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রায় দেড় মাস ধরে বাজারে ছোট বোতলের তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। অনেক ক্ষেত্রে দোকানে পাঁচ লিটারের বোতল ছাড়া অন্য কোনো আকারের বোতল পাওয়া যাচ্ছে না। এতে নিম্ন ও সীমিত আয়ের মানুষ বাধ্য হয়ে খোলা তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কিন্তু খোলা তেলের দামও বাড়ায় তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।“অতীতে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের দাবির প্রভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। নতুন সরকার এ বিষয়ে কতটা দৃঢ় অবস্থান নেয়, সেটি এখন দেখার বিষয়।”এসএম নাজের হোসাইন, সহসভাপতি, ক্যাবযাত্রাবাড়ীর বাসিন্দা বেসরকারি চাকরিজীবী সাব্বির হোসেন জানান, আগে নিয়মিত বোতলজাত তেল কিনতেন। কিন্তু এখন ছোট বোতল না পাওয়ায় খোলা তেল কিনতে হচ্ছে। সেখানে গিয়ে দেখছেন দাম আরও বেশি।বাজার সংশ্লিষ্টরা বলছেন, রমজানের শুরু থেকেই কিছু প্রভাবশালী কোম্পানি ডিলারদের মাধ্যমে বোতলজাত তেলের সরবরাহ সীমিত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দাম বাড়ানোর নতুন চাপ তৈরি করা হচ্ছে।আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের একটি অংশ বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি দেশে আমদানিও কম হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। একইভাবে মোট ভোজ্যতেল আমদানিও কমেছে প্রায় ১ লাখ ৮৫ হাজার টন।অন্যদিকে বাজার বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, সরবরাহে প্রকৃত সংকটের চেয়ে সিন্ডিকেটের তৎপরতাই বেশি প্রভাব ফেলছে। তাদের মতে, বাজারে দাম বাড়লে দ্রুত তার প্রভাব পড়ে খুচরা পর্যায়ে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রতিফলন দেখা যায় না।ভোক্তা অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যেন কেউ অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সে জন্য বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন।এদিকে বাজারে শুধু ভোজ্যতেল নয়, এলপি গ্যাসের দামও বেড়েছে। এলপিতে এক লাফে ১২ কেজি সিলিন্ডারে প্রায় ৪০০ টাকা দাম বেড়েছে।ভোজ্যতেল অবৈধ মজুদের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীতএছাড়া ব্রয়লার, সোনালি ও দেশি মুরগির দামও বেড়েছে। পাশাপাশি মাছ, চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। এতে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের ওপর চাপ আরও বেড়েছে।যদিও গত মাসেই বাণিজ্যমন্ত্রী দাবি করেছিলেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাস্তব বাজার পরিস্থিতি তার বিপরীত চিত্রই তুলে ধরছে। ফলে বাজারে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে ভোজ্য তেলের বাজারে অস্থিরতার বিষয়ে কথা বলেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা জাতীয় সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম নাজের হোসাইন। তিনি বলেন, ভোজ্যতেলের সরবরাহ ব্যবস্থায় বাস্তবে কোনো ঘাটতি নেই। দীর্ঘদিন ধরেই কিছু ব্যবসায়ী বিভিন্ন অজুহাতে দাম বাড়ানোর সুযোগ খুঁজছিলেন, আর বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে তারা সেই সুযোগ হিসেবে ব্যবহার করছেন। তার মতে, দেশে ভোজ্যতেলের দাম বাড়লে দ্রুতই তার প্রভাব সব পর্যায়ের বাজারে পড়ে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সাধারণ ভোক্তা সেই সুফল খুব কমই পান।খুচরা ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, তারা বেশি দামে তেল কিনে থাকলে বেশি দামে বিক্রি করাটা স্বাভাবিক। তবে সে ক্ষেত্রে তাদের কাছে ক্রয়ের রশিদ বা ভাউচার থাকা জরুরি।নাজের হোসাইন বলেন, সরকার যেন ব্যবসায়ীদের চাপে পড়ে কোনো সিদ্ধান্ত না নেয়—এটাই ভোক্তাদের প্রত্যাশা। অতীতে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের দাবির প্রভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। নতুন সরকার এ বিষয়ে কতটা দৃঢ় অবস্থান নেয়, সেটি এখন দেখার বিষয়।


‘হাসিনা অধ্যায় শেষ, তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে’

‘হাসিনা অধ্যায় শেষ, তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে’

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতীতের সমীকরণ বদলানোর ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের অধ্যায় শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে দুই দেশের মানুষের স্বার্থ, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।উপদেষ্টা মনে করেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে সীমান্ত হত্যাসহ দীর্ঘদিনের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব।সোমবার (০৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং জ্বালানি সহযোগিতার মতো কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।এ বিষয়ে হুমায়ুন কবির জানান, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্পটি দ্রুত কার্যকর করার বিষয়ে দুই পক্ষই বিশেষ গুরুত্বারোপ করেছে। এই প্রকল্পটিকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করছে বর্তমান সরকার।এদিকে দ্বিপাক্ষিক এই আলোচনাকে আরও বেগবান করতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। তারা সেখানে 'ইন্ডিয়ান ওশান কনফারেন্সে' অংশ নেবেন।উপদেষ্টা জানান, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি কড়াভাবে তোলা হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।


দেশে পৌঁছেছে জ্বালানি তেলবাহী আরও ৪ জাহাজ

দেশে পৌঁছেছে জ্বালানি তেলবাহী আরও ৪ জাহাজ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ডিজেল, এলএনজি ও এলপিজি নিয়ে আরও চারটি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বন্দর সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো চটগ্রাম বন্দরে নোঙর করেছে। বর্তমানে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে।আগত জাহাজগুলো হলো... শান গ্যাং ফা শিয়ান (SHAN GANG FA XIAN)মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা এই জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে 'DOJ/6' জেটিতে অবস্থান করছে এবং আগামী ৭ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।গ্যাস চ্যালেঞ্জার (GAS CHALLENGER) ভারত থেকে এলপিজি (LPG) নিয়ে জাহাজটি গত ৩১ মার্চ বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি 'ভাটিয়ারী' এলাকায় অবস্থান করছে। গ্যাস জার্নি (GAS JOURNEY)চীন থেকে এলপিজি (LPG) নিয়ে আসা এই জাহাজটিও ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। বর্তমানে এটি 'CERLIE' এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর কার্যক্রম সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।কুল ভয়েজার (COOL VOYAGER)নাইজেরিয়া থেকে এলএনজি (LNG) নিয়ে আসা বিশাল এই জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে। বর্তমানে এটি 'FSRU'-তে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এই জ্বালানি পণ্য দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবগুলো জাহাজ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস শেষ হবে।


দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?