দিনাজপুরের খানসামায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিকদলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন