দিনাজপুর টোয়েন্টিফোর

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, বাকি ৯ জনের শরীরে হামের উপসর্গ ছিল। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল (১৮ মে) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৯২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৬ হাজার ৮৮৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৫ জন ও আক্রান্ত ৩২ হাজার ৯২৯ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

বিষয় : হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, বাকি ৯ জনের শরীরে হামের উপসর্গ ছিল। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল (১৮ মে) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৯২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৬ হাজার ৮৮৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৫ জন ও আক্রান্ত ৩২ হাজার ৯২৯ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম