ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরে বজ্রপাতে নিহত ২

দিনাজপুরে বজ্রপাতে নিহত ২

দিনাজপুরের সদর ও বিরল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরারিপুর উত্তরপাড়া গ্রামের খতিবুর রহমানের ছেলে মোশারফ হোসেন মশা (৫০) এবং বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী গ্রামের বশির উদ্দিনের স্ত্রী ফজিলা আক্তার (৩৫)।

স্থানীয়রা জানান, তীব্র তাপদাহের পর বিকেলে বৃষ্টি শুরু হলে মোশারফ হোসেন মশা মাঠে শুকাতে দেওয়া ইরি-বোরো ধানের খড় তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় সুলতানা রাজিয়া (৪০) নামে এক গৃহবধূ আহত হন। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই সময়ে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ফজিলা আক্তার বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড় তুলতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান বজ্রপাতে ফজিলা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : দিনাজপুরে বজ্রপাতে নিহত ২

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

দিনাজপুরে বজ্রপাতে নিহত ২

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের সদর ও বিরল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরারিপুর উত্তরপাড়া গ্রামের খতিবুর রহমানের ছেলে মোশারফ হোসেন মশা (৫০) এবং বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী গ্রামের বশির উদ্দিনের স্ত্রী ফজিলা আক্তার (৩৫)।

স্থানীয়রা জানান, তীব্র তাপদাহের পর বিকেলে বৃষ্টি শুরু হলে মোশারফ হোসেন মশা মাঠে শুকাতে দেওয়া ইরি-বোরো ধানের খড় তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় সুলতানা রাজিয়া (৪০) নামে এক গৃহবধূ আহত হন। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই সময়ে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ফজিলা আক্তার বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড় তুলতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান বজ্রপাতে ফজিলা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম