হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। এরই মধ্যে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সকাল সকাল দেখা মিলছে সূর্যের।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে। এতে বেড়েছে শীতের তীব্রতা, বিশেষ করে ভোর ও রাতে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টায় ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বাড়ছে পুরো জেলায়। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যার পর থেকেই কুয়াশার সঙ্গে বাড়তে থাকে ঠান্ডার অনুভূতি। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। ভোরে সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি ফিরলেও বিকেল গড়াতেই আবার বাড়তে শুরু করে শীত।
দিনে তুলনামূলক গরম আর রাতে তীব্র শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বিভিন্ন কক্ষে জায়গা সংকুলান না হওয়ায় অনেককে মেঝে ও বারান্দায় অবস্থান নিতে হচ্ছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন