ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

শেষ চারের কোন দল জিতবে বিশ্বকাপ? জানাল পরিসংখ্যানভিত্তিক মডেল

বিশ্বকাপের মঞ্চে এখন বাকি মাত্র চার দল। মাঠের লড়াই যতটা উত্তেজনাপূর্ণ, ততটাই জমে উঠেছে শিরোপা জয়ের হিসাব-নিকাশ। পরিসংখ্যানভিত্তিক এক মডেল বলছে, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পেন। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও খুব বেশি পিছিয়ে নেই। মেসিদের হাতে রয়েছে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের ভালো সম্ভাবনা।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে কে জিতবে এবারের শিরোপা এ নিয়ে নানা বিশ্লেষণ। বিভিন্ন তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি একটি প্রেডিকশন মডেলে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে স্পেনকে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর গাতো মেস্ত্রে ও অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমির তৈরি মডেলে সম্ভাব্য ফলাফল ১০ হাজারবার বিশ্লেষণ করা হয়েছে। সেই হিসাবে বিশ্বকাপ জয়ের দৌড়ে স্পেনের সম্ভাবনা সবচেয়ে বেশি, ২৯.১ শতাংশ।

তবে স্পেনের সঙ্গে খুব বেশি ব্যবধান নেই ফ্রান্সের। কিলিয়ান এমবাপেদের দলের শিরোপা জয়ের সম্ভাবনা ২৮.৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৬.২ শতাংশ।

সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে ইংল্যান্ড। থমাস টুখেলের দলের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ১৫.৮ শতাংশ।

তবে ফাইনালে ওঠার হিসাবে এগিয়ে আছে আর্জেন্টিনা। মডেল অনুযায়ী, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা মেসিদের ৫৬.৯ শতাংশ। ইংল্যান্ডের সম্ভাবনা ৪৩.১ শতাংশ।

অন্য সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের লড়াই আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে মডেলটি। ফাইনালে ওঠার সম্ভাবনায় স্পেনের হার ৫০.৩ শতাংশ, আর ফ্রান্সের ৪৯.৭ শতাংশ। অর্থাৎ দুই দলের শক্তির পার্থক্য খুবই কম।

স্পেনের এগিয়ে থাকার অন্যতম কারণ তাদের দুর্দান্ত রক্ষণ। এবারের বিশ্বকাপে ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা। তবে সেমিফাইনালে তাদের সামনে বড় পরীক্ষা হবে ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ, যেখানে আছেন এমবাপে ও উসমান দেম্বেলে।

অন্যদিকে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কঠিন সেই জয়ের পর তাদের শিরোপা জয়ের সম্ভাবনাও বেড়েছে। ইংল্যান্ডও নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে।

এই প্রেডিকশন মডেলে দলের আক্রমণ-রক্ষণ, প্রত্যাশিত গোল, শটের মান, ফিফা র‍্যাঙ্কিং, খেলোয়াড়দের শক্তি ও আগের বিশ্বকাপ অভিজ্ঞতার মতো বিষয় বিবেচনা করা হয়েছে। তবে এটি কোনো নিশ্চিত ফল নয়, বরং বর্তমান তথ্যের ওপর ভিত্তি করে তৈরি একটি সম্ভাব্য হিসাব। মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে হবে।

বিষয় : শেষ চারের কোন দল জিতবে বিশ্বকাপ? জানাল পরিসংখ্যানভিত্তিক মডেল

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

রোববার, ১২ জুলাই ২০২৬

শেষ চারের কোন দল জিতবে বিশ্বকাপ? জানাল পরিসংখ্যানভিত্তিক মডেল

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম