ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

মির্জা ফখরুলকে যে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি

মির্জা ফখরুল ও দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। 

ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত যে, আপনার দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।’ 

সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ (কানেক্টিভিটি), যুব বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিবেশীর সম্পর্ক যেভাবে বিস্তৃত হয়েছে, সেটির প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়াও দুই প্রতিবেশী দেশের এই বহুমুখী অংশীদারত্বকে আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও বেগবান করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। 

india

বার্তার শেষাংশে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সুস্বাস্থ্য ও সুখ কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান। 

এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।

বিষয় : মির্জা ফখরুলকে যে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ২২ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে যে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। 

ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত যে, আপনার দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।’ 

সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ (কানেক্টিভিটি), যুব বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিবেশীর সম্পর্ক যেভাবে বিস্তৃত হয়েছে, সেটির প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়াও দুই প্রতিবেশী দেশের এই বহুমুখী অংশীদারত্বকে আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও বেগবান করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। 

india

বার্তার শেষাংশে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সুস্বাস্থ্য ও সুখ কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান। 

এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম