ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে

দিনাজপুরে ডেইলি টাইমস অব বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’-এর বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য প্রীতি মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর শহরের আব্দুর রহিম সুপার মার্কেট  দ্বিতীয় তলা বাহাদুর বাজারে আলফা এইচ এন্ড ই লিমিটেড কোম্পানির কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ডেইলি টাইমস অব বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি আব্দুস সালামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক মঞ্জুর মোরশেদ সুমন, (সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন) আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবু তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, ইউনিভার্সেল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহ আলম নুর আকাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সত্য প্রকাশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। ডেইলি টাইমস অব বাংলাদেশ সূচনালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, আগামীতেও পত্রিকাটি সততা ও সাহসিকতার সাথে দিনাজপুরের সম্ভাবনা, সমস্যা ও সাধারণ মানুষের কথা তুলে ধরবে। বক্তারা ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’-এর সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। 

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে ডেইলি টাইমস অব বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম