দিনাজপুর টোয়েন্টিফোর

পার্বতীপুর রেল হেড ডিপোতে ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।  রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী।

এর আগে চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম শেষ হয়। এতে প্রায় আট হাজার টন ডিজেল পৌঁছায়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে।  গত ১৭ এপ্রিল থেকে আরও ৫ হাজার টন তেল সরবরাহ শুরু হয়ে ভোররাতে ডিপোতে পৌঁছেছে। চলতি এপ্রিল মাসে মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্য রয়েছে। এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

বিষয় : পার্বতীপুর রেল হেড ডিপোতে ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পার্বতীপুর রেল হেড ডিপোতে ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।  রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী।

এর আগে চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম শেষ হয়। এতে প্রায় আট হাজার টন ডিজেল পৌঁছায়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে।  গত ১৭ এপ্রিল থেকে আরও ৫ হাজার টন তেল সরবরাহ শুরু হয়ে ভোররাতে ডিপোতে পৌঁছেছে। চলতি এপ্রিল মাসে মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্য রয়েছে। এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম