ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা: প্রেমের আড়ালে তরুণীদের অর্থ আত্মসাৎ

মো. মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসে পররাষ্ট্র আর ৪৯তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত—এমনই এক রোমাঞ্চকর ‘ভুয়া সাফল্যের’ গল্পের ফাঁদে ফেলে তরুণীদের আকৃষ্ট করতেন এক যুবক। নামি দামি ব্র্যান্ডের পোশাক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন আকর্ষনীয় ছবি। তবে আভিজাত্যের এই রঙিন চাদরের আড়ালে ছিল এক সুচতুর প্রতারকের মুখ, যার মূল লক্ষ্য ছিল কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া।

অবশেষে সেই বহুরূপী প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। আটক যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের কালুর মোড় এলাকার একটি মেস (ছাত্রাবাস) থেকে তাকে আটক করা হয়।

dinajpur

মেসের বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশাররফ নিজেকে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি ওই মেসে ওঠেন। এই পরিচয়ের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাকে বেশ সমীহ করতেন। তবে কয়েক দিন আগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা থাকার বিষয়টি জানাজানি হলে মেসের বাসিন্দারা প্রশ্ন তোলেন। তোপের মুখে তিনি মেস ছেড়ে চলে যান। মঙ্গলবার ভোরে নিজের মালামাল নিতে তিনি পুনরায় মেসে এলে শিক্ষার্থীরা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। এতে বেরিয়ে আসে তার প্রতারণার থলি। জিজ্ঞাসাবাদে নিজেকে মাত্র ‘এসএসসি পাস’ বলে স্বীকার করেন মোশাররফ। পরে তাকে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এদিকে, মোশাররফের আটকের খবর পেয়ে রাঙামাটি থেকে প্রতারণার শিকার এক তরুণী মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরে ছুটে আসেন। একই সঙ্গে নীলফামারী থেকেও অন্য এক ভুক্তভোগী তরুণীর অভিভাবক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। মোশাররফের ব্যবহৃত মুঠোফোনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত অর্থ লেনদেনের নানা তথ্য পাওয়া গেছে।

Capture

রাঙামাটি থেকে আসা তরুণী অভিযোগ করে জানান, কয়েক মাস আগে মোশাররফের সঙ্গে তার পরিচয় হয়। গত মার্চ মাসে মোশাররফ দাবি করেন, তিনি ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং বর্তমানে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে। তবে পূর্বের এক বান্ধবীর তৈরি করা ঝামেলা মেটানোর দোহাই দিয়ে ওই তরুণীর কাছ থেকে বিভিন্ন দফায় ১২ লাখ টাকা হাতিয়ে নেন মোশাররফ। এপ্রিলের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং টাকা ভুলে যেতে হুমকি দেন। এই ঘটনায় ওই তরুণী ইতোমধ্যে কক্সবাজার থানায় একটি মামলা করেছেন।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বুধবার, ২২ জুলাই ২০২৬

বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা: প্রেমের আড়ালে তরুণীদের অর্থ আত্মসাৎ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম