দিনাজপুর টোয়েন্টিফোর

খানসামায় শুরু হাম-রুবেলা টিকাদান অভিযান, নির্ধারিত সময়ের মধ্যে টিকা পাবে হাজারো শিশু

দিনাজপুরের খানসামা উপজেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই এবং এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ কার্যক্রমের আওতায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত খানসামা উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২২ হাজার ৬৪৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

হাম একটি মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুর শরীরে জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও ফুসকুড়ির মতো উপসর্গ সৃষ্টি করে এবং জটিলতা তৈরি করতে পারে। অপরদিকে রুবেলা সাধারণত হালকা হলেও গর্ভবতী নারীর জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এসব রোগ থেকে শিশুদের নিরাপদ রাখা সম্ভব এবং সমাজে রোগের বিস্তারও কমানো যায়।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

খানসামায় শুরু হাম-রুবেলা টিকাদান অভিযান, নির্ধারিত সময়ের মধ্যে টিকা পাবে হাজারো শিশু

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই এবং এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ কার্যক্রমের আওতায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত খানসামা উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২২ হাজার ৬৪৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

হাম একটি মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুর শরীরে জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও ফুসকুড়ির মতো উপসর্গ সৃষ্টি করে এবং জটিলতা তৈরি করতে পারে। অপরদিকে রুবেলা সাধারণত হালকা হলেও গর্ভবতী নারীর জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এসব রোগ থেকে শিশুদের নিরাপদ রাখা সম্ভব এবং সমাজে রোগের বিস্তারও কমানো যায়।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম