রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঘটনার নিরপেক্ষ বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক এবং ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।
মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি ২০১৩ সালের ওই ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনাটি দেশের ইতিহাসে একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন সাধারণ মানুষের ওপর পরিচালিত সহিংস অভিযানে মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরো বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং এতে সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরো শক্তিশালী হচ্ছে। একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য হতে পারে না। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।
পরিশেষে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন