দিনাজপুর টোয়েন্টিফোর

বিস্তারের রাজনীতিতে ব্যস্ত এনসিপি, পূর্ণাঙ্গ কমিটি গঠনে ‘ধীরগতি’

আত্মপ্রকাশের পর ১৫ মাস পেরিয়ে গেলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করতে পারেনি / ছবি সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। দলটির সাংগঠনিক পরিসর দিনদিন বড় হলেও পূর্ণাঙ্গ কাঠামো তৈরিতে দৃশ্যমান অগ্রগতি নেই। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি নতুন এই দলটিতে যোগ দিচ্ছেন। জেলা ও উপজেলা পর্যায়ে দলের পরিধি বাড়ানো হচ্ছে। তবে ‘আগে নির্বাচন, পরে দলের কাজ’— এমন নীতিতে চলায় আত্মপ্রকাশের ১৫ মাস পরও এনসিপি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

দলীয় সূত্র বলছে, দলের নিবন্ধন ও প্রতীক পেতেই দীর্ঘ সময় লেগেছে। এরপর জাতীয় সংসদ নির্বাচন এবং আগামীতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে কেন্দ্রীয় নেতাদের মনোযোগ দিতে হচ্ছে। নির্বাচন আর দ্রুত বিস্তারের পথে হাঁটতে গিয়ে দলটি এখনও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গঠনে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি। কেন্দ্র থেকে জেলা পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যে দল বড় হলেও সাংগঠনিক ভিত দুর্বল থেকে যাচ্ছে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘আমাদের আহ্বায়ক কমিটি প্রতিনিয়ত বর্ধিত হচ্ছে। এটি এখন একটি চলমান ও ক্রমবর্ধমান কমিটি। এই মুহূর্তে যদি আমরা কাউন্সিল করি, তাহলে একটি সমস্যা তৈরি হবে। কারণ, আজও মানুষ দলে যোগ দিচ্ছে, আগামীকালও যোগ দেবে। আজ কাউন্সিল করলে আগামীকাল যারা যোগ দেবে, তারা দলের নেতৃত্ব নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারবেন না।’

বিষয় : বিস্তারের রাজনীতিতে ব্যস্ত এনসিপি, পূর্ণাঙ্গ কমিটি গঠনে ‘ধীরগতি’

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ০৮ মে ২০২৬

বিস্তারের রাজনীতিতে ব্যস্ত এনসিপি, পূর্ণাঙ্গ কমিটি গঠনে ‘ধীরগতি’

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। দলটির সাংগঠনিক পরিসর দিনদিন বড় হলেও পূর্ণাঙ্গ কাঠামো তৈরিতে দৃশ্যমান অগ্রগতি নেই। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি নতুন এই দলটিতে যোগ দিচ্ছেন। জেলা ও উপজেলা পর্যায়ে দলের পরিধি বাড়ানো হচ্ছে। তবে ‘আগে নির্বাচন, পরে দলের কাজ’— এমন নীতিতে চলায় আত্মপ্রকাশের ১৫ মাস পরও এনসিপি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

দলীয় সূত্র বলছে, দলের নিবন্ধন ও প্রতীক পেতেই দীর্ঘ সময় লেগেছে। এরপর জাতীয় সংসদ নির্বাচন এবং আগামীতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে কেন্দ্রীয় নেতাদের মনোযোগ দিতে হচ্ছে। নির্বাচন আর দ্রুত বিস্তারের পথে হাঁটতে গিয়ে দলটি এখনও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গঠনে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি। কেন্দ্র থেকে জেলা পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যে দল বড় হলেও সাংগঠনিক ভিত দুর্বল থেকে যাচ্ছে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘আমাদের আহ্বায়ক কমিটি প্রতিনিয়ত বর্ধিত হচ্ছে। এটি এখন একটি চলমান ও ক্রমবর্ধমান কমিটি। এই মুহূর্তে যদি আমরা কাউন্সিল করি, তাহলে একটি সমস্যা তৈরি হবে। কারণ, আজও মানুষ দলে যোগ দিচ্ছে, আগামীকালও যোগ দেবে। আজ কাউন্সিল করলে আগামীকাল যারা যোগ দেবে, তারা দলের নেতৃত্ব নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারবেন না।’

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম