দিনাজপুর টোয়েন্টিফোর

কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৮ মে বিকেলে ৪ঘটিকায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাগডোকরা গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

উদ্বোধনের সময় তিনি প্রথমে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির সূচনা করেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অত্র অঞ্চলের কৃষি উন্নয়ন সেচ সুবিধা সম্প্রসারণ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম. বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ শাহাজাহান আলী এবং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাক্কারুল আলম কচি চৌধুরী।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

বিষয় : কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ০৮ মে ২০২৬

কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৮ মে বিকেলে ৪ঘটিকায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাগডোকরা গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

উদ্বোধনের সময় তিনি প্রথমে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির সূচনা করেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অত্র অঞ্চলের কৃষি উন্নয়ন সেচ সুবিধা সম্প্রসারণ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম. বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ শাহাজাহান আলী এবং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাক্কারুল আলম কচি চৌধুরী।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম