দিনাজপুর টোয়েন্টিফোর

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খানসামা ডিগ্রি কলেজ মাঠে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন এবং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে সহায়ক হয়।

উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা টুর্নামেন্টের সফল আয়োজনের বার্তাই দেয়।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ০৪ মে ২০২৬

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খানসামা ডিগ্রি কলেজ মাঠে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন এবং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে সহায়ক হয়।

উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা টুর্নামেন্টের সফল আয়োজনের বার্তাই দেয়।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম