ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

মঙ্গলবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়। ব্যাটে-বলে আধিপপ্ত্য বিস্তার করেই জিতেছে টাইগাররা। জয়ের পর ব্যক্তিগত পারফর্ম্যান্সের কল্যাণে আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন টাইগার ক্রিকেটাররা।

চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের প্রথম এই জয়ের ম্যাচে এশীয় প্রতিদ্বন্দ্বীদের ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত প্রথম ইনিংসে তাঁর নবম টেস্ট সেঞ্চুরি করেন এবং দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের সমান গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে তাঁর ক্যারিয়ার-সেরা ২৩তম স্থানে (যৌথভাবে) উঠে এসেছেন।

পাকিস্তানের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের অন্য দুই ব্যাটার মুশফিকুর রহিম (দুই ধাপ এগিয়ে ২৬তম) এবং মমিনুল হকও (১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। একইসাথে টাইগারদের দুই পেসার এবং একজন বাঁহাতি স্পিনারও বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

পাকিস্তানের উভয় ইনিংসে দুটি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ২০২৪ সালের শেষের পর তাঁর প্রথম টেস্ট ম্যাচে চার উইকেট নিয়ে পুনরায় র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।

মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাচ নির্ধারণী পাঁচ উইকেট নিয়ে ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানাও পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের জন্যও কিছুটা সুখবর রয়েছে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পেসার মোহাম্মদ আব্বাস বোলারদের তালিকায় পুনরায় ২৮তম স্থানে ফিরে এসেছেন।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম