ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাই টেস্টে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই এলোমেলো টাইগাররা।  

প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দিলেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে সফরকারীরা।

২২ বলের মধ্যে বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন স্টার্ক। কিন্তু এটা দ্রুততম ফাইফারের রেকর্ড নয়। টেস্টে সবচেয়ে দ্রুততম ফাইফারের রেকর্ড ১৫ বলে— সেটিও স্টার্কেরই! গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিতে ১৫ বল লেগেছিল তার। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ২৭ রানে।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টেস্টে সেটিই  সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখনও টেস্টে কোনো দলের সর্বনিম্ন। 

প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককে ৯ রানে ফেরান স্টার্ক। ৫ বল খেলা লিটন দাসকেও শূন্য রানে ফেরান বাহাতি এই পেসার। এদিকে মুশফিককে বোল্ড করেন কামিন্স। 

বিষয় : স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ২২ আগস্ট ২০২৬

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাই টেস্টে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই এলোমেলো টাইগাররা।  

প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দিলেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে সফরকারীরা।

২২ বলের মধ্যে বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন স্টার্ক। কিন্তু এটা দ্রুততম ফাইফারের রেকর্ড নয়। টেস্টে সবচেয়ে দ্রুততম ফাইফারের রেকর্ড ১৫ বলে— সেটিও স্টার্কেরই! গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিতে ১৫ বল লেগেছিল তার। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ২৭ রানে।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টেস্টে সেটিই  সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখনও টেস্টে কোনো দলের সর্বনিম্ন। 

প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককে ৯ রানে ফেরান স্টার্ক। ৫ বল খেলা লিটন দাসকেও শূন্য রানে ফেরান বাহাতি এই পেসার। এদিকে মুশফিককে বোল্ড করেন কামিন্স। 

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম