দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত সম্পন্ন

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই বৃহৎ জামাত সম্পন্ন হয়।

দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মুসল্লি এই জামাতে অংশ নেন।

​নামাজ আদায়ের উদ্দেশ্যে সকাল ৬টা থেকেই মুসল্লিরা মাঠ প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। ঠিক সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী।

​নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দিনাজপুর পৌরসভা যৌথভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। মুসল্লিদের সুবিধার্থে ওযু, যানবাহন পার্কিং, মেডিকেল টিম এবং সুপেয় পানির সুব্যবস্থা করা হয়। পুরো ময়দানে অর্ধশতাধিকেরও বেশি মাইক, ১০টি প্রবেশদ্বার এবং সার্বক্ষণিক নজরদারির জন্য ২টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় নিশ্ছিদ্র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

​দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা জানান, সকাল সাড়ে ৮টায় জামাত নির্ধারিত হওয়ায় দূরবর্তী এলাকা থেকে এসে নামাজে অংশ নেওয়া সহজ হয়েছে। নিচ্ছিদ্র নিরাপত্তা ও সুন্দর ব্যবস্থাপনায় দেশের এত বড় জামাতে নামাজ আদায় করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।

বিষয় : দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত সম্পন্ন

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ৩০ মে ২০২৬

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই বৃহৎ জামাত সম্পন্ন হয়।

দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মুসল্লি এই জামাতে অংশ নেন।

​নামাজ আদায়ের উদ্দেশ্যে সকাল ৬টা থেকেই মুসল্লিরা মাঠ প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। ঠিক সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী।

​নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দিনাজপুর পৌরসভা যৌথভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। মুসল্লিদের সুবিধার্থে ওযু, যানবাহন পার্কিং, মেডিকেল টিম এবং সুপেয় পানির সুব্যবস্থা করা হয়। পুরো ময়দানে অর্ধশতাধিকেরও বেশি মাইক, ১০টি প্রবেশদ্বার এবং সার্বক্ষণিক নজরদারির জন্য ২টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় নিশ্ছিদ্র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

​দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা জানান, সকাল সাড়ে ৮টায় জামাত নির্ধারিত হওয়ায় দূরবর্তী এলাকা থেকে এসে নামাজে অংশ নেওয়া সহজ হয়েছে। নিচ্ছিদ্র নিরাপত্তা ও সুন্দর ব্যবস্থাপনায় দেশের এত বড় জামাতে নামাজ আদায় করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম