দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুর ফুলবাড়ী বাসুদেবপুর গ্রামে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের অভিযোগ : আদালতে মামলা দায়ের

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২ নং আলাদীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসুদেবপুর গ্রামের মৃত মহসিন সরকারের ছেলে, যিনি পুলিশ ও আনসার সদস্য হিসেবে কর্মরত রয়েছেন, তাদের বিরুদ্ধে নিজ চাচাতো ভাইয়ের বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফুলবাড়ী আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৮৪/২৬ সি.আর, তারিখ ১১/০৫/২০২৬ ইং। মামলার বাদী মোহাম্মদ হাশিম রেজা (৪৩)। আদালত আগামী ২৪/০৬/২০২৬ তারিখে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, বাদী মোহাম্মদ হাশিম রেজা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(১)(ক), ৪(১)(চ), ৪(২), ৭(১), ৭(২), ৭(৩), ১০ ও ১৬ ধারা এবং দণ্ডবিধির ৫০৬(।।) ধারায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে—

১। মোঃ মোশারফ হোসেন (৫৬), পিতা-মরহুম মহসিন সরকার

২। মোঃ মাজেদুর রহমান মাসুদ (৪৮)

৩। মোছাঃ মর্সেদা বেগম (৩৮), স্বামী-মোঃ মোশারফ হোসেন

৪। মোঃ ওয়াজেদুর রহমান (৬৫), পিতা-মরহুম বাহাউদ্দীন সরকার

৫। কায়উম সরকার (৭৬), পিতা-মরহুম বাহাউদ্দীন সরকার

সকলের ঠিকানা বাসুদেবপুর, ডাকঘর খয়েরবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা দিনাজপুর।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার বাসুদেবপুর মৌজার জে.এল নং-৬৮, খতিয়ান নং-২৫/১৩৫৫ এবং মিউটেশন মামলা নং-১৮-২০(IX)/২০২৫-২০২৬ অনুযায়ী ৭.২০ শতক জমি তিনি পৈত্রিক সূত্রে পেয়ে খাজনা-খারিজ করে ভোগদখলে আছেন। কিন্তু আসামিরা নির্ধারিত সীমানা থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন।

বাদীর দাবি, তিনি জমির সীমানা পুনরায় মাপজোকের উদ্যোগ নিলে আসামিরা তাতে বাধা দেন এবং তার জমির ওপর অবৈধভাবে সেফটি ট্যাংক নির্মাণের চেষ্টা করেন। এ সময় বাদীর মা ও বোন বাধা দিলে আসামিরা তাদের প্রাণনাশের হুমকি দেন। অভিযোগে বলা হয়, ১ নং আসামি আনসার ও ভিডিপি সদস্য এবং ২ নং আসামি পুলিশ সদস্য হওয়ায় তারা নিজেদের “আইনের লোক” পরিচয় দিয়ে বাদীকে ভয়ভীতি দেখান।

আরও জানা যায়, বাদী দীর্ঘদিন বিদেশে থাকায় এবং পরিবারের নিরাপত্তাজনিত কারণে এতদিন কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি। জীবন রক্ষার্থে তিনি তার মা, স্ত্রী ও কন্যাকে অন্যত্র সরিয়ে নেন। বাদীর অভিযোগ, আসামিরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫/১১/২০২৪ তারিখ সকাল ১০টার দিকে আসামিরা বাদীর বাড়ির জমিতে অবৈধভাবে নির্মিত সেফটি ট্যাংকের পাশে আরও একটি গর্ত খনন শুরু করে। বাদীর মা বাধা দিলে তারা তা উপেক্ষা করে জোরপূর্বক কাজ চালিয়ে যায়। বাদীর অভিযোগ, অতীতে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তার বসতভিটা দখল করা হয়।

এছাড়া বাদী জানান, তার অনুপস্থিতির সুযোগে আসামিরা ভাড়াটিয়া লোকজন এনে সেফটি ট্যাংকের ময়লা পানি ফেলার জন্য তার ২-৩ শতাংশ জমিতে গর্ত ও খাল খনন করে। এ বিষয়ে বাদীর বোন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে মাপজোক করে একটি খসড়া নকশা তৈরি ও সীমানা নির্ধারণ করেন।

তবুও অভিযোগ রয়েছে, গত ২৮/০৪/২০২৬ এবং পরবর্তীতেও আসামিরা পুনরায় জমির মালিকানা দাবি করে জবরদখলের চেষ্টা চালায়। বাদীর অভিযোগ, আসামিদের নেতৃত্বে আরও কয়েকজন ভাড়াটিয়া লোকজন তার জমির পশ্চিম পাশে ২-৩ শতাংশ জায়গায় গর্ত ও খাল খনন করে। এ সময় বাধা দিলে দা, কুঠার ও হাসুয়ার মতো দেশীয় অস্ত্র দেখিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ১ ও ২ নং আসামি সরকারি চাকরিজীবী হয়েও বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বুধবার, ২৭ মে ২০২৬

দিনাজপুর ফুলবাড়ী বাসুদেবপুর গ্রামে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের অভিযোগ : আদালতে মামলা দায়ের

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম