ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে সহজেই ম্যাচটি দেখবেন যেভাবে

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রাতেই ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশনের প্রথম ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে গ্রুপ ‘এফ’-এর এই হাইভোল্টেজ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মরক্কো।

ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমার জুনিয়র আজকের ম্যাচে খেলতে পারবেন না। তবে নেইমার না থাকলেও ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মাঠিয়াস কুনিয়াদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগ আজ বিশ্বকাপ মাতিয়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুত। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা ব্রাজিলের এই রোমাঞ্চকর লড়াই দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন কোটি ভক্ত। বাংলাদেশ ব্রাজিল সমর্থকরা মরক্কোর বিপক্ষে সেলেসাওদের ম্যাচটি টেলিভিশনের পর্দায় খুব সহজেই উপভোগ করতে পারবেন। বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে। ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটি দেখতে পারবেন এসব চ্যানেলেই। 

ব্যস্ততার কারণে কিংবা হাতের কাছে টেলিভিশন না থাকায় অনেকেই হয়তো ভাবছেন খেলা দেখা মিস হয়ে যাবে। তবে প্রযুক্তির এই যুগে আপনার হাতের স্মার্টফোনটিই হতে পারে বিশ্বকাপ দেখার সেরা মাধ্যম। ঘরে-বাইরে, অফিসে কিংবা যাতায়াতের পথে মোবাইলে সামান্য সাবস্ক্রিপশনে উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। 

টিভির বাইরেও ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে সুবিধা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে ম্যাচ দেখতে পারবেন ভক্তরা। রবির মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপে থাকছে সরাসরি সম্প্রচার।

এদিকে যেসব দর্শক এসব ডিজিটাল প্ল্যাটফর্মে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি দেখতে বিপাকে পড়বেন তারা নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন অ্যাপ এবং ইউটিউব লাইভেও খেলা দেখতে পারবেন।  

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ১৩ জুন ২০২৬

রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে সহজেই ম্যাচটি দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম