ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে শিরোপা? জানাল সুপার কম্পিউটার

ফুটবলে মাঠের লড়াইই শেষ কথা, সেটিই আবারও মনে করিয়ে দিল বিশ্বকাপের সেমিফাইনাল। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে দুই ম্যাচেই এক ধরনের ফলের ইঙ্গিত দিয়েছিল অপটার সুপার কম্পিউটার। কিন্তু বাস্তবের খেলায় সেই হিসাব উল্টে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন ও আর্জেন্টিনা এরপরও শিরোপার লড়াইয়ে স্পেনকেই এগিয়ে দেখছে অপটার সর্বশেষ পূর্বাভাস।

গোল্ডেন বুট ও বল জেলার এগিয়ে কে

বিশ্বকাপের সেমিফাইনাল শেষে অপটার আগের দুই পূর্বাভাসই ভুল প্রমাণিত হয়েছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি দেখানো হলেও স্পেন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিল সুপার কম্পিউটার। তবে সেই হিসাবও মিলেনি। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এবার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী ম্যাচ। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই মহারণের দিকেই।

সেমিফাইনালের পূর্বাভাস ভুল হলেও ফাইনালের জন্য নতুন সম্ভাবনার হিসাব প্রকাশ করেছে অপটা। তাদের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে স্পেনই রয়েছে এগিয়ে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৩ দশমিক ৬৯ শতাংশ। ফলে সম্ভাবনার বিচারে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

এর আগে পুরো টুর্নামেন্টে ফ্রান্সকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটার সুপার কম্পিউটার। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ায় সেই পূর্বাভাসও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। এখন দেখার বিষয়, ফাইনালে স্পেনকে এগিয়ে রাখার সর্বশেষ ভবিষ্যদ্বাণী সঠিক হয়, নাকি আবারও মাঠের ফল বদলে দেবে সব হিসাব।

বিষয় : আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে শিরোপা? জানাল সুপার কম্পিউটার

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে শিরোপা? জানাল সুপার কম্পিউটার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ফুটবলে মাঠের লড়াইই শেষ কথা, সেটিই আবারও মনে করিয়ে দিল বিশ্বকাপের সেমিফাইনাল। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে দুই ম্যাচেই এক ধরনের ফলের ইঙ্গিত দিয়েছিল অপটার সুপার কম্পিউটার। কিন্তু বাস্তবের খেলায় সেই হিসাব উল্টে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন ও আর্জেন্টিনা এরপরও শিরোপার লড়াইয়ে স্পেনকেই এগিয়ে দেখছে অপটার সর্বশেষ পূর্বাভাস।

গোল্ডেন বুট ও বল জেলার এগিয়ে কে

বিশ্বকাপের সেমিফাইনাল শেষে অপটার আগের দুই পূর্বাভাসই ভুল প্রমাণিত হয়েছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি দেখানো হলেও স্পেন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিল সুপার কম্পিউটার। তবে সেই হিসাবও মিলেনি। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এবার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী ম্যাচ। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই মহারণের দিকেই।

সেমিফাইনালের পূর্বাভাস ভুল হলেও ফাইনালের জন্য নতুন সম্ভাবনার হিসাব প্রকাশ করেছে অপটা। তাদের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে স্পেনই রয়েছে এগিয়ে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৩ দশমিক ৬৯ শতাংশ। ফলে সম্ভাবনার বিচারে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

এর আগে পুরো টুর্নামেন্টে ফ্রান্সকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটার সুপার কম্পিউটার। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ায় সেই পূর্বাভাসও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। এখন দেখার বিষয়, ফাইনালে স্পেনকে এগিয়ে রাখার সর্বশেষ ভবিষ্যদ্বাণী সঠিক হয়, নাকি আবারও মাঠের ফল বদলে দেবে সব হিসাব।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম