ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

দিনাজপুরের বিরলে এক নারীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)। তিনি বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। শনিবার রাতে মাহবুবুর রহমান বিজোড়া গ্রামে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

শ্যামলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাহবুবুর রহমান স্থান ত্যাগ করেন। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে নিহতের নানী মোমিনা বেগম অভিযোগ করে বলেন, প্রথমে ছুরি দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর মামলা গ্রহণ করা হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিষয় : দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের বিরলে এক নারীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)। তিনি বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। শনিবার রাতে মাহবুবুর রহমান বিজোড়া গ্রামে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

শ্যামলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাহবুবুর রহমান স্থান ত্যাগ করেন। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে নিহতের নানী মোমিনা বেগম অভিযোগ করে বলেন, প্রথমে ছুরি দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর মামলা গ্রহণ করা হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম