ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

সিআইডি ইন্সপেক্টরকে চড়, কৃষক দলের সদস্যসচিব গ্রেফতার

দিনাজপুর কোতোয়ালি থানায় ওসির কক্ষে মামলার তদন্তকাজে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগে জেলা কৃষক দলের সদস্যসচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান বাদী হয়ে মুজিবুর রহমান মজিবের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেছেন।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

পুলিশ জানায়, একটি হত্যা মামলার তদন্তকাজে সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান রোববার সন্ধ্যায় সিভিল পোশাকে কোতোয়ালি থানার ওসির কক্ষে বসে ছিলেন। এ সময় জেলা কৃষক দলের সদস্যসচিব মুজিবুর রহমান মজিব কয়েকজন সহযোগীকে নিয়ে থানায় যান। ওসি কক্ষে না থাকায় মজিবুর রহমান তার অবস্থান জানতে চান।

এ সময় নওবুর রহমান ও মুজিবুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুজিবুর রহমান মজিব ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা মুজিবুর রহমানকে আটক করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মুজিবুর রহমানকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিআইডি ইন্সপেক্টরকে চড়, কৃষক দলের সদস্যসচিব গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুর কোতোয়ালি থানায় ওসির কক্ষে মামলার তদন্তকাজে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগে জেলা কৃষক দলের সদস্যসচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান বাদী হয়ে মুজিবুর রহমান মজিবের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেছেন।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

পুলিশ জানায়, একটি হত্যা মামলার তদন্তকাজে সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান রোববার সন্ধ্যায় সিভিল পোশাকে কোতোয়ালি থানার ওসির কক্ষে বসে ছিলেন। এ সময় জেলা কৃষক দলের সদস্যসচিব মুজিবুর রহমান মজিব কয়েকজন সহযোগীকে নিয়ে থানায় যান। ওসি কক্ষে না থাকায় মজিবুর রহমান তার অবস্থান জানতে চান।

এ সময় নওবুর রহমান ও মুজিবুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুজিবুর রহমান মজিব ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা মুজিবুর রহমানকে আটক করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মুজিবুর রহমানকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হয়েছে।’

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম