ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরে একই পরিবারের তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

দিনাজপুরের পার্বতীপুরে একই পরিবারের তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে। উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ/বিইউএসএমএস) হাত ও আঙুলে ক্ষত নিয়ে ভর্তি হওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স পজিটিভ আসে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন—রংপুরের পীরগাছা উপজেলার আদমপাড়া গ্রামের মো. সুমন মিয়া (২৯), তার বাবা মো. আব্দুল মান্নান এবং মা মোছাঃ স্বপ্না বেগম।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর হাত ও আঙুলে ক্ষত নিয়ে তিনজন খোলাহাটি ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরদিন চিকিৎসক কিউটেনিয়াস অ্যানথ্রাক্সের সম্ভাবনা উল্লেখ করেন। পরে বিষয়টি আইইডিসিআরের নজরে আনা হয়।৫ সেপ্টেম্বর আইইডিসিআরের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল হাসপাতালে গিয়ে রোগীদের তথ্য সংগ্রহ ও নমুনা নেয়। পরীক্ষায় তিনজনের নমুনাতেই অ্যানথ্রাক্স পজিটিভ শনাক্ত হয়।

এদিকে, আক্রান্ত তিনজনকেই হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। প্রায় ১৬ দিন চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তারা সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। বিষয়টি নিয়ে আইইডিসিআর কাজ করছে। তাদের একটি অনুসন্ধানী দল পার্বতীপুরে এসে রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। এ পর্যন্ত তিনজন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিষয় : দিনাজপুরে একই পরিবারের তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে একই পরিবারের তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে একই পরিবারের তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে। উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ/বিইউএসএমএস) হাত ও আঙুলে ক্ষত নিয়ে ভর্তি হওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স পজিটিভ আসে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন—রংপুরের পীরগাছা উপজেলার আদমপাড়া গ্রামের মো. সুমন মিয়া (২৯), তার বাবা মো. আব্দুল মান্নান এবং মা মোছাঃ স্বপ্না বেগম।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর হাত ও আঙুলে ক্ষত নিয়ে তিনজন খোলাহাটি ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরদিন চিকিৎসক কিউটেনিয়াস অ্যানথ্রাক্সের সম্ভাবনা উল্লেখ করেন। পরে বিষয়টি আইইডিসিআরের নজরে আনা হয়।৫ সেপ্টেম্বর আইইডিসিআরের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল হাসপাতালে গিয়ে রোগীদের তথ্য সংগ্রহ ও নমুনা নেয়। পরীক্ষায় তিনজনের নমুনাতেই অ্যানথ্রাক্স পজিটিভ শনাক্ত হয়।

এদিকে, আক্রান্ত তিনজনকেই হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। প্রায় ১৬ দিন চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তারা সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। বিষয়টি নিয়ে আইইডিসিআর কাজ করছে। তাদের একটি অনুসন্ধানী দল পার্বতীপুরে এসে রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। এ পর্যন্ত তিনজন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম