ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
সংসদে জানালেন প্রধানমন্ত্রী : কওমি সনদ কোথায় স্বীকৃত

সংসদে জানালেন প্রধানমন্ত্রী : কওমি সনদ কোথায় স্বীকৃত

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি শিক্ষা বোর্ড রয়েছে। এসব বোর্ডের সনদকে সরকারি-বেসরকারি মাদরাসার সহকারী মৌলভী (কারী) ও ইবতেদায়ি কারী পদে নিয়োগের কাম্য যোগ্যতা সরকার স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।প্রধানমন্ত্রী জানান, দেশের সব কওমি মাদরাসার সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে ২০০৬ সালে গেজেটের মাধ্যমে ‘কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান দেওয়ার লক্ষ্যে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮ প্রণয়ন করা হয়।ওই আইনের আওতায় ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি দেওয়া হয়। বোর্ডগুলো হলো— ১. বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ; ২. বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ; ৩. আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ; ৪. আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ; ৫. তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ; ৬. জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুযোগের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালায় সরকারি-বেসরকারি মাদরাসার সহকারী মৌলভী (কারী) ও ইবতেদায়ি কারী পদে নিয়োগের জন্য উল্লিখিত ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে কাম্য যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।এর ফলে এসব বোর্ডের সনদধারী কওমি মাদরাসার শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। বিশেষ করে দাওরায়ে হাদিস (তাকমিল)-এর পাশাপাশি ইলমে কিরাআত বা হিফজুল কোরআনের সনদধারীদের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
৬ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

সংসদে জানালেন প্রধানমন্ত্রী : কওমি সনদ কোথায় স্বীকৃত

সংসদে জানালেন প্রধানমন্ত্রী : কওমি সনদ কোথায় স্বীকৃত

আটোয়ারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আটোয়ারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি নাকচ করলো মালয়েশিয়া

দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি নাকচ করলো মালয়েশিয়া

দিনাজপুরে ২৭৪ বছরের ঐতিহ্যে ঢেপা নদীতে শঙ্খধ্বনি-কীর্তন সুরে কান্তজিউর নৌযাত্রা

দিনাজপুরে ২৭৪ বছরের ঐতিহ্যে ঢেপা নদীতে শঙ্খধ্বনি-কীর্তন সুরে কান্তজিউর নৌযাত্রা

দিনাজপুরে লোকায়ন জাদুঘর ও কান্তজিউ মন্দির ঘুরে দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুরে লোকায়ন জাদুঘর ও কান্তজিউ মন্দির ঘুরে দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভিযোগ

‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভিযোগ

বড় পরিবর্তন প্রশাসনে

বড় পরিবর্তন প্রশাসনে

অব্যাহতি চান জিয়াউল আহসান ট্রাইব্যুনালে হাতকড়া ও হেলমেট থেকে

অব্যাহতি চান জিয়াউল আহসান ট্রাইব্যুনালে হাতকড়া ও হেলমেট থেকে

বেতন বাড়বে ৪ ধাপে: নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু

বেতন বাড়বে ৪ ধাপে: নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু

অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ

অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ

কোন ভিডিও নেই !

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাই টেস্টে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই এলোমেলো টাইগাররা।  প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দিলেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে সফরকারীরা।২২ বলের মধ্যে বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন স্টার্ক। কিন্তু এটা দ্রুততম ফাইফারের রেকর্ড নয়। টেস্টে সবচেয়ে দ্রুততম ফাইফারের রেকর্ড ১৫ বলে— সেটিও স্টার্কেরই! গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিতে ১৫ বল লেগেছিল তার। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ২৭ রানে।২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টেস্টে সেটিই  সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখনও টেস্টে কোনো দলের সর্বনিম্ন। প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককে ৯ রানে ফেরান স্টার্ক। ৫ বল খেলা লিটন দাসকেও শূন্য রানে ফেরান বাহাতি এই পেসার। এদিকে মুশফিককে বোল্ড করেন কামিন্স। 

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন