দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
প্রভাষক দিয়ে ভূয়া সত্যায়ন: ফেঁসে যেতে পারেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

প্রভাষক দিয়ে ভূয়া সত্যায়ন: ফেঁসে যেতে পারেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডা. আশিক কুমার রায়ের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, ভুয়া সত্যায়ন এবং ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে সার্টিফিকেট ইস্যু হওয়ার ছয় মাস আগেই এক ‘অস্তিত্বহীন’ প্রভাষককে দিয়ে সেসব কাগজপত্র সত্যায়ন করিয়েছেন তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে উত্তাপিত এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন ও তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. আশিক কুমার রায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে (ডিএইচএমএস) সার্টিফিকেট অর্জন করেন ১২ মে ২০১০ তারিখে। অথচ তিনি সেই সার্টিফিকেটটি ৩১ নভেম্বর ২০০৯ তারিখে দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনৈক মুতাঞ্জা আলীকে দিয়ে সত্যায়িত করান। অর্থাৎ মূল সার্টিফিকেট ইস্যু হওয়ার প্রায় ছয় মাস আগেই সেটি সত্যায়িত করা হয়েছে!ঘটনার তদন্তে দিনাজপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন ৩১/০৩/২০১৮ তারিখে দিসক/দিনাজ/২-২/৬৮৯ নং স্মারকে এক চিঠিতে জেলা প্রশাসনকে জানিয়েছে, ওই কলেজে মুতাঞ্জা আলী নামে কোনো প্রভাষক কখনোই কর্মরত ছিলেন না। বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার আগেই অস্তিত্বহীন ব্যক্তিকে দিয়ে তা সত্যায়ন করা ফৌজদারি অপরাধ ও জালিয়াতির শামিল বলে তদন্ত প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।অভিযোগে জানা যায়, আশিক রায় ইতিপূর্বে ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সেখান থেকে কোনো ছাড়পত্র বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই ০৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে দিনাজপুর হোমিওপ্যাথিক কলেজে যোগদান করেন। এর মাত্র কয়েক মাস পরেই ৫ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি বেআইনিভাবে সহকারী অধ্যক্ষ পদে পদোন্নতির আবেদন করেন। তদন্তকালে ঠাকুরগাঁও কলেজের নিয়োগ সংক্রান্ত কোনো বৈধ নথিপত্রও তিনি দেখাতে পারেননি।তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত এই শিক্ষক দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি হুইপ ইকবালুর রহিমের প্রভাব খািটিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, অধ্যক্ষ এবং সহকর্মীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করে আসছেন। প্রতিষ্ঠানে ‘দ্বৈত শাসন’ কায়েমের অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের শিক্ষককে পদোন্নতি দিলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।দুদক আয়োজিত গণশুনানিতে এসব অনিয়ম তুলে ধরলে প্রশাসনের টনক নড়ে। এরই প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে তার নিজ কার্যালয়ে উভয় পক্ষকে তলব করেন।এ বিষয়ে অভিযুক্ত সহকারী অধ্যক্ষ ডা. আশিক কুমার রায় কনো মন্তব্য করতে রাজি হননি। দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান এ প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে হোমিওপ্যাথি কাউন্সিল বোর্ড ঢাকায় (চিঠি) পাঠানো হয়েছে, ওখান থেকে চিঠি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদে আসীন থেকে যারা নগ্ন জালিয়াতির আশ্রয় নিয়েছেন, তাদের কেবল পদোন্নতি বন্ধ নয়, বরং দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তি হওয়া প্রয়োজন।
৯ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

 দিনাজপুরে লাভবান হচ্ছেন চাষিরা: গরমের বাজারে ফুলকপি বিক্রি ভালো

দিনাজপুরে লাভবান হচ্ছেন চাষিরা: গরমের বাজারে ফুলকপি বিক্রি ভালো

প্রভাষক দিয়ে ভূয়া সত্যায়ন: ফেঁসে যেতে পারেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

প্রভাষক দিয়ে ভূয়া সত্যায়ন: ফেঁসে যেতে পারেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি

দিনাজপুরে রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুরে রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’

বিরামপুরে ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন : সব আসামী গ্রেফতার

বিরামপুরে ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন : সব আসামী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

সিদ্দিককে ভণ্ড হুজুর বললেন প্রাক্তন স্ত্রী মারিয়া মিম!

সিদ্দিককে ভণ্ড হুজুর বললেন প্রাক্তন স্ত্রী মারিয়া মিম!

কোন ভিডিও নেই !

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

মঙ্গলবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়। ব্যাটে-বলে আধিপপ্ত্য বিস্তার করেই জিতেছে টাইগাররা। জয়ের পর ব্যক্তিগত পারফর্ম্যান্সের কল্যাণে আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন টাইগার ক্রিকেটাররা।চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের প্রথম এই জয়ের ম্যাচে এশীয় প্রতিদ্বন্দ্বীদের ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত প্রথম ইনিংসে তাঁর নবম টেস্ট সেঞ্চুরি করেন এবং দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের সমান গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে তাঁর ক্যারিয়ার-সেরা ২৩তম স্থানে (যৌথভাবে) উঠে এসেছেন।পাকিস্তানের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের অন্য দুই ব্যাটার মুশফিকুর রহিম (দুই ধাপ এগিয়ে ২৬তম) এবং মমিনুল হকও (১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। একইসাথে টাইগারদের দুই পেসার এবং একজন বাঁহাতি স্পিনারও বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।[TECHTARANGA-POST:419]পাকিস্তানের উভয় ইনিংসে দুটি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ২০২৪ সালের শেষের পর তাঁর প্রথম টেস্ট ম্যাচে চার উইকেট নিয়ে পুনরায় র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাচ নির্ধারণী পাঁচ উইকেট নিয়ে ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানাও পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের জন্যও কিছুটা সুখবর রয়েছে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পেসার মোহাম্মদ আব্বাস বোলারদের তালিকায় পুনরায় ২৮তম স্থানে ফিরে এসেছেন।

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন