ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
রক্তে লেখা ৫ আগস্ট: উত্তরায় গুলির মুখেও হাজারো মানুষের বিজয়যাত্রা

রক্তে লেখা ৫ আগস্ট: উত্তরায় গুলির মুখেও হাজারো মানুষের বিজয়যাত্রা

২০২৪ সালের ৫ আগস্ট। শেখ হাসিনার দেশত্যাগের খবরে যখন বিজয়ের উল্লাসে ফেটে পড়েছিল রাজধানীর উত্তরা, তখনই সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত ট্র্যাজেডিতে। হাউজ বিল্ডিং, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন, আজমপুর থেকে উত্তরা পূর্ব থানা—রাজপথজুড়ে শুরু হয় সংঘর্ষ, গুলিবর্ষণ, ধাওয়া-পাল্টা ধাওয়া।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ ও র‍্যাবের গুলিতে বহু মানুষ হতাহত হন। দিনশেষে উত্তরায় প্রাণ হারান ২৮ জন। জুলাইয়ের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত এলাকাটিতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৯২ জনে। বিজয়ের প্রত্যাশায় রাজপথে নামা মানুষের কাছে দিনটি পরিণত হয় বেদনাবিধুর স্মৃতির এক নির্মম অধ্যায়ে।যেভাবে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরাচব্বিশ সালের ৫ আগস্টে দিনটি অন্যান্য দিনের মতোই শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরা। ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে সকাল থেকেই হাজারো ছাত্র-জনতা হাউজ বিল্ডিং, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন, আজমপুর, জামজাম টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুরের দিকে আন্দোলনের তীব্রতা আরও বাড়তে থাকে।বেলা দুইটার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিজয় মিছিল নিয়ে ঢাকার রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। উত্তরার সড়কও মুহূর্তের মধ্যে লোকারণ্য হয়ে যায়। তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। উত্তরার বিভিন্ন স্থানে পুলিশ ও র‍্যাব আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।বিকেলের দিকে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে উত্তরা পূর্ব থানা ও র‍্যাব কার্যালয় সংলগ্ন এলাকা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল চারটার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। থানা ঘিরে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। পরে র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন। বিকেল পৌনে পাঁচটার দিকে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। গুলিবর্ষণ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ব্যাপক সহিংসতায় বহু মানুষ আহত হন, আর সেদিন উত্তরায় প্রাণ হারান ২৮ জন। জুলাইয়ের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত এলাকাটিতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৯২ জন।শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর হাজারো মানুষ গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করলেও পথে একাধিক স্থানে বাধার মুখে পড়েন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ ও র‍্যাবের গুলির মধ্যেও আন্দোলনকারীরা পিছু হটেননি; বরং প্রতিরোধ গড়ে তোলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা কয়েকটি স্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং অনেককে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। তবে সম্ভাব্য হামলার আশঙ্কায় অনেকে মাঝপথ থেকেই ফিরে যান।বিক্ষোভে অংশ নেওয়া জুলাই যোদ্ধা সাব্বির আজাদ বলেন, শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। তখন থানার ভেতর থেকে পুলিশ সদস্যরা বেরিয়ে এসে অতর্কিত গুলি ছোড়ে। এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হলে বিক্ষোভকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা থানা ঘেরাও করেন এবং অগ্নিসংযোগ করেন। মূলত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর ঘটনাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।আরেক প্রত্যক্ষদর্শী নাঈম জমাদ্দার বলেন, সেদিন সেনাবাহিনী আন্দোলনকারীদের জন্য সেফগার্ডের ভূমিকা পালন করেছিল।তার মতে, সেনাসদস্যদের উপস্থিতির কারণেই অনেক মানুষ উত্তরা থেকে গণভবনের অভিমুখে যেতে পেরেছিলেন। অন্যথায় প্রাণহানি আরও বাড়তো।সেদিনের অভিজ্ঞতা তুলে ধরে রাজউক কলেজ শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘সেদিন দুপুরে উত্তরা থেকে মিছিল নিয়ে এয়ারপোর্ট যাওয়ার আগে দুইটা ব্যারিকেডের মধ্যে পড়তে হয়েছিল। একটা ছিল আজমপুর আরেকটা জসিমউদ্দিন রোডে। প্রথম ব্যারিকেড সহজে আমরা ভেঙে ফেলি। পুলিশও বাধা দেয়নি তখন। এরপর দ্বিতীয় ব্যারিকেডটাও সহজে ভাঙতে সক্ষম হই। যখন মিছিল নিয়ে বিমানবন্দর সড়ক হয়ে খিলক্ষেতের দিকে এগোচ্ছিলেন তখন পেছনে লাখ লাখ মানুষ। পথে আরও কয়েকটি ব্যারিকেড পেছনে ফেলেন তারা। সামনে দেখেন পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী গুলি আর গুলি করছে। আমি দেখছিলাম গুলি আর গুলি। কত হাজার গুলি করছিল তা বলে শেষ করা যাবে না।’সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তরা পূর্ব থানাকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে একটি সাঁজোয়া যান (এপিসি) ও আশপাশের কয়েকটি স্থাপনায় আগুন লাগানো হয়। পরে বিক্ষুব্ধ জনতা থানায় অগ্নিসংযোগ করে। সংঘর্ষে গুলি চালানো কয়েকজন পুলিশ সদস্য জনতার হামলার শিকার হন এবং তাদের মধ্যে ১০ জন নিহত হন। সন্ধ্যার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে থানার ভেতরে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।গুলিতে আহতদের দ্রুত উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। বিশেষ করে কুয়েকমৈত্রী হাসপাতালে শত শত মানুষ আহত হয়ে চিকিৎসার জন্য আসতে থাকেন। বিকেল থেকে রাত পর্যন্ত হাসপাতালগুলোতে আহত মানুষের ঢল নামে। চিকিৎসক ও স্বজনদের ব্যস্ততা, অ্যাম্বুলেন্সের অবিরাম যাতায়াত এবং স্বজনহারাদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। রাত পর্যন্ত উত্তরার বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিচ্ছিন্ন সংঘর্ষ ও নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করে।৫ আগস্টের সেই রক্তাক্ত দিন শুধু উত্তরার নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথ ও অলিগলি স্বৈরাচার পতনের এক নির্মম ও ঐতিহাসিক সাক্ষী হয়ে আছে।
১৭ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

রক্তে লেখা ৫ আগস্ট: উত্তরায় গুলির মুখেও হাজারো মানুষের বিজয়যাত্রা

রক্তে লেখা ৫ আগস্ট: উত্তরায় গুলির মুখেও হাজারো মানুষের বিজয়যাত্রা

প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান

প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান

রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’

রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’

হাসিনার বক্তব্য প্রচার করলেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা

হাসিনার বক্তব্য প্রচার করলেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আদালতে ঝুলছে জুলাই আন্দোলনের সহস্রাধিক মামলা

আদালতে ঝুলছে জুলাই আন্দোলনের সহস্রাধিক মামলা

৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

হোম অ্যাপ্লায়েন্সে বড় পরিসরে ব্যবসা শুরু করল রায়ানস

হোম অ্যাপ্লায়েন্সে বড় পরিসরে ব্যবসা শুরু করল রায়ানস

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রথমে কড়া হুঁশিয়ারি, পরে বিজ্ঞপ্তি সংশোধন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রথমে কড়া হুঁশিয়ারি, পরে বিজ্ঞপ্তি সংশোধন

কোন ভিডিও নেই !

মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেললো স্পেন। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখল আর্জেন্টিনার রক্ষণ। লামিন ইয়ামাল, রদ্রি, দানি ওলমোদের দুর্দান্ত পারফর্ম্যান্সে দারুণসব আক্রমণ শাণীয়েও প্রথমার্ধে গোলের দেখা পেল না স্প্যানিশরা। ওদিকে প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই হিমশিম খাওয়া আর্জেন্টাইনরাও মেলে ধরতে পারেছিলেন না নিজেদের। দ্বিতীয়ার্ধেও দেখা মিলল একই চিত্রের। লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা বারবার গোলের কাছে গিয়েই খেই হারাচ্ছিলেন। আর রক্ষণ সামলে স্পেনের বক্সেই যেতে পারছিলেন মেসিরা, উল্টো যোগ করা সময়ে এঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে আলবিসেলেস্তেরা পরিণত হয় দশ জনের দলে। এদিকে গোলখরার ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিট শেষে গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেই দুর্দান্ত আক্রমণ থেকে নিকো উইলিয়ামসের পাসে বল পেয়ে দারুণ এক ভলিতে গোল করলেন বদলি নামা ফেরান তোরেস। তাঁর এই গোলেই দশজনের আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল স্পেন। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। প্রথম ট্রফি জয়ের ২৬ বছর পর এসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ইউরোপিয়ান পরাশক্তি দলটি। একই সঙ্গে ইউরো জয়ের পর বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়লেন লামিন ইয়ামালরা। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেওয়ার দারুণ এক সুযোগও পেয়েছিলেন লামিন ইয়ামাল। তবু তরুণ এই তারকা গোলের দেখা পাননি। ম্যাচের ৫ মিনিটেই বক্সের ভেতরে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। দারুণ এক শটও নিয়েছিলেন, কিন্তু এমি মার্তিনেজের দেয়াল টপকে জালের দেখা পাননি। এদিকে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া করা স্পেন প্রথমার্ধের খেলার নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের কাছেই। বল দখলে রেখে দলীয় সমন্বয়ে বেশ কয়েকবারই নিপুণ আক্রমণ গড়েছে দলটি। গোলের লক্ষ্যে নিয়েছে বেশ কয়েকটি শট। আর্জেন্টিনার রক্ষণকে ফাকি দিয়ে তৈরি করেছে গোলের সুযোগ। তবে সেসব কাজে লাগাতে পারেনি। এদিকে প্রথমার্ধে স্পেনের একের পর এক আক্রমণের বিপরীতে আর্জেন্টিনার রক্ষণ কিছুটা ভুগেছে, তেমন একটা আক্রমণের সুযোগও তৈরি করতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ধীরে ধীরে ছন্দে ফেরার আভাস দিয়েছে দলটি। এদিকে আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ৩৯ মিনিটে দারুণ এক সযুওগ পেয়েছিল স্পেন। তবে মিকেল ওয়ারজাবাল শট নিলেও তা ঠেকিয়ে দেন আলবিসেলেস্তে গোলরক্ষক মার্তিনেজ। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। এদিকে প্রথমার্ধের মত বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে স্প্যানিশরা। ৬৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোলের চেষ্টার করেছিলেন ফেরান তোরেস। তবে মার্তিনেজও এবারও বাধা হয়ে দাঁড়ান। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগ পর্যন্ত আরও বেশ কয়েকটি আক্রমণে গোলের খুব কাছাকাছি পৌঁছেছিল স্প্যানিশরা। তবে কোনোভাবেই জালের দেখা পায়নি দলটি। স্প্যানিশরা যখন গোলের দেখা না পেয়ে ক্লান্ত, ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর খুব কাছে তখনই দুঃসংবাদ ডেকে আনেন এঞ্জো ফার্নান্দজ। পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে এঞ্জোকে। ফলে যোগ করা সময়ে দশ জনের পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত সময়ে এখন একজন কম নিয়েই খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিস্তারিত আসছে... 

মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন