দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
পিএসসিতে আরেক ‘আবেদ আলী’র সন্ধান, দুদকের মামলা

পিএসসিতে আরেক ‘আবেদ আলী’র সন্ধান, দুদকের মামলা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) মিলল আরেক ‘আবেদ আলী’র সন্ধান। প্রতিষ্ঠানটির এক গাড়িচালকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  অভিযুক্তের নাম মো. আতাউর রহমান। তার বিরুদ্ধে ৩ কোটি ২২ লাখ ২৮ হাজার ৫৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।  রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক জানায়, প্রশ্নফাঁস, নিয়োগ-বাণিজ্য ও নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আতাউরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণের তথ্য পাওয়া যায়।তদন্তে দেখা গেছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে তার নামে থাকা কয়েকটি ব্যাংক হিসাবে ১৮৯টি লেনদেন হয়েছে। প্রতিটি লেনদেনে ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত জমার তথ্য মিলেছে। এসব অর্থের বৈধ উৎস তিনি দেখাতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।মামলার নথিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি মোবাইল আর্থিক সেবার মাধ্যমেও বড় অঙ্কের লেনদেন হয়েছে। নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের হিসাব ব্যবহার করে ঘুষের অর্থ আদান-প্রদানের অভিযোগও রয়েছে। অবৈধ আয়ের টাকায় রাজধানীতে নিজের ও পরিবারের নামে একাধিক ফ্ল্যাট, প্লট ও গাড়ি কেনার তথ্য পেয়েছে দুদক।পিএসসির একটি সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা মেলায় আতাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।দুদকের তথ্য অনুযায়ী, আতাউর রহমান সাবেক পিএসসি সদস্য শেখ আলতাফ আলীসহ একাধিক সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এর আগে প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধেও একাধিক মামলা হয়। তদন্তে তার বিপুল সম্পদের তথ্য উঠে আসে। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পিএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ উদ্বেগজনক। দুর্নীতির বিস্তার রোধে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।
৫৭ মিনিট আগে

১৪ বোতল মদসহ আটকের ঘটনায় যা বললেন মেহজাবীন

১৪ বোতল মদসহ আটকের ঘটনায় যা বললেন মেহজাবীন

পিএসসিতে আরেক ‘আবেদ আলী’র সন্ধান, দুদকের মামলা

পিএসসিতে আরেক ‘আবেদ আলী’র সন্ধান, দুদকের মামলা

আ.লীগের বিভিন্ন কার্যালয় খোলার চেষ্টা, নেপথ্যে কী?

আ.লীগের বিভিন্ন কার্যালয় খোলার চেষ্টা, নেপথ্যে কী?

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

হাবিপ্রবি'তে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত

হাবিপ্রবি'তে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সংযমের মাসে বাড়তি ব্যয়, হিমশিম খাচ্ছে নিম্নআয়ের পরিবার

সংযমের মাসে বাড়তি ব্যয়, হিমশিম খাচ্ছে নিম্নআয়ের পরিবার

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

যমুনায় আর কতদিন প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমান উঠবেন কবে

যমুনায় আর কতদিন প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমান উঠবেন কবে

কোন ভিডিও নেই !

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভেন্যু নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত আইসিসির এ টুর্নামেন্টে খেলছে না লাল-সবুজের দল। তবে এবারের আসরে না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবস্থানের কারণেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরে সরাসরি খেলার যোগ্যতা পাচ্ছে বাংলাদেশ।২০২৬ আসরের নির্ধারিত ফাইনালের পরদিন, অর্থাৎ ৯ মার্চের র‍্যাঙ্কিং অনুযায়ী ১২টি দলের তালিকা চূড়ান্ত হবে যে দলগুলো আগামী আসরে সরাসরি খেলবে। ৯ মার্চের আগে আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় তাদের অবস্থানে পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল ও আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল শেষ তিনটি সরাসরি টিকিট পাওয়ার পথে রয়েছে। র‍্যাঙ্কিং-ভিত্তিক ব্যবস্থায় শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়েছে টাইগাররা।এর আগে ২০২৬ আসরে সুপার এইটে ওঠা আট দল ইতোমধ্যে ২০২৮ বিশ্বকাপে জায়গা পাকা করেছে। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড জায়গা নিশ্চিত করেছে।সহ-আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল স্বয়ংক্রিয়ভাবে ২০২৮ আসরে খেলবে। নিউজিল্যান্ড আবার সুপার এইটে উঠেও যোগ্যতা নিশ্চিত করেছে।২০ দলের এই আসরের বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান বিবেচনায় কোটার সংখ্যা ঠিক করা হবে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন