ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ৫ আগস্ট এই ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। এই ছাত্ররা মাঠে না নামলে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় রাজপথে রিকশা চালাত। তারেক রহমান লন্ডন থেকে এসে সরকার গঠন করতে পারতেন না।সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলে।হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যার কারণে চট্টগ্রামের সাতকানিয়া আনোয়ারা পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। সাত দিন ধরে বন্যায় মানুষ আটকে থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছায়নি। লাখ লাখ মানুষ পানিবন্দি থাকলেও সরকার মানুষের জন্য যে বরাদ্দ দিয়েছে, তা মাথাপিছু ৩০ টাকারও কম। সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে অথচ বন্যার সংকটে জনপ্রতি বরাদ্দ হয়েছে মাত্র ৩০ টাকা।তিনি বলেন, বন্যায় যখন মানুষের জীবন অতিষ্ঠ ঠিক সেই সময় পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী সৌদি আরবে হজ করতে গিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলা সফর করলেও চট্টগ্রামের মানুষের কাছে  যাচ্ছেন না।হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিএনপি সরকারের কাছে হাসিনার প্রশাসন ভালো লাগে, হাসিনার কেবিনেট, প্রশাসন ভালো লাগে, হাসিনার ব্যবসায়ীদের ভালো লাগে, শুধু ভালো লাগে না শেখ হাসিনাকে।তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে বলেছেন- সংবিধানের সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। ভালো কথা। সংবিধানে যদি সংবিধান সংস্কারের কিছু না থাকে তাহলে ২০২৬ সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন হওয়ার কথা নয়। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে। তারেক রহমানের সরকার অবৈধ। শিক্ষামন্ত্রী হওয়ার কথা ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার কথা ছিল শিলংয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথা ছিল লন্ডনে, আর বিএনপি নেতাকর্মীদের পালিয়ে থাকার কথা ছিল ধানখেতে।বিএনপির পায়ের তলায় মাটি নেই— মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির রাখছে না। দেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটের রায় দিয়েছে সংবিধান সংস্কারের পক্ষে। কিন্তু তারা সেই গণভোটের রায় মানছে না।কেন্দ্রীয় যুব শক্তির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় ও জেলার নেতারা।এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয় পদযাত্রা চৌরাস্তা ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়।
৭ ঘন্টা আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব-উত্তরায় সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব-উত্তরায় সড়ক অবরোধ

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৫৪, পানিবন্দী দেড় লাখের বেশি পরিবার

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৫৪, পানিবন্দী দেড় লাখের বেশি পরিবার

শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতা

শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতা

রেকর্ড ১৭৫ মিলিমিটার বৃষ্টিতে ডুবেছে ঢাকা, আরও বর্ষণের পূর্বাভাস

রেকর্ড ১৭৫ মিলিমিটার বৃষ্টিতে ডুবেছে ঢাকা, আরও বর্ষণের পূর্বাভাস

শেষ চারের কোন দল জিতবে বিশ্বকাপ? জানাল পরিসংখ্যানভিত্তিক মডেল

শেষ চারের কোন দল জিতবে বিশ্বকাপ? জানাল পরিসংখ্যানভিত্তিক মডেল

২৫ বছরে ঢাকা মেডিকেলকে দক্ষিণ এশিয়ায় ‘শ্রেষ্ঠ’ দেখার আশা ডা. জুবাইদা রহমানের

২৫ বছরে ঢাকা মেডিকেলকে দক্ষিণ এশিয়ায় ‘শ্রেষ্ঠ’ দেখার আশা ডা. জুবাইদা রহমানের

হাবিপ্রবিতে নতুন তিন রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগ

হাবিপ্রবিতে নতুন তিন রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগ

বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে

বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে

কোন ভিডিও নেই !

শেষ চারের কোন দল জিতবে বিশ্বকাপ? জানাল পরিসংখ্যানভিত্তিক মডেল

বিশ্বকাপের মঞ্চে এখন বাকি মাত্র চার দল। মাঠের লড়াই যতটা উত্তেজনাপূর্ণ, ততটাই জমে উঠেছে শিরোপা জয়ের হিসাব-নিকাশ। পরিসংখ্যানভিত্তিক এক মডেল বলছে, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পেন। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও খুব বেশি পিছিয়ে নেই। মেসিদের হাতে রয়েছে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের ভালো সম্ভাবনা।বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে কে জিতবে এবারের শিরোপা এ নিয়ে নানা বিশ্লেষণ। বিভিন্ন তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি একটি প্রেডিকশন মডেলে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে স্পেনকে।[TECHTARANGA-POST:570]ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর গাতো মেস্ত্রে ও অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমির তৈরি মডেলে সম্ভাব্য ফলাফল ১০ হাজারবার বিশ্লেষণ করা হয়েছে। সেই হিসাবে বিশ্বকাপ জয়ের দৌড়ে স্পেনের সম্ভাবনা সবচেয়ে বেশি, ২৯.১ শতাংশ।তবে স্পেনের সঙ্গে খুব বেশি ব্যবধান নেই ফ্রান্সের। কিলিয়ান এমবাপেদের দলের শিরোপা জয়ের সম্ভাবনা ২৮.৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৬.২ শতাংশ।সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে ইংল্যান্ড। থমাস টুখেলের দলের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ১৫.৮ শতাংশ।তবে ফাইনালে ওঠার হিসাবে এগিয়ে আছে আর্জেন্টিনা। মডেল অনুযায়ী, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা মেসিদের ৫৬.৯ শতাংশ। ইংল্যান্ডের সম্ভাবনা ৪৩.১ শতাংশ।অন্য সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের লড়াই আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে মডেলটি। ফাইনালে ওঠার সম্ভাবনায় স্পেনের হার ৫০.৩ শতাংশ, আর ফ্রান্সের ৪৯.৭ শতাংশ। অর্থাৎ দুই দলের শক্তির পার্থক্য খুবই কম।স্পেনের এগিয়ে থাকার অন্যতম কারণ তাদের দুর্দান্ত রক্ষণ। এবারের বিশ্বকাপে ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা। তবে সেমিফাইনালে তাদের সামনে বড় পরীক্ষা হবে ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ, যেখানে আছেন এমবাপে ও উসমান দেম্বেলে।অন্যদিকে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কঠিন সেই জয়ের পর তাদের শিরোপা জয়ের সম্ভাবনাও বেড়েছে। ইংল্যান্ডও নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে।এই প্রেডিকশন মডেলে দলের আক্রমণ-রক্ষণ, প্রত্যাশিত গোল, শটের মান, ফিফা র‍্যাঙ্কিং, খেলোয়াড়দের শক্তি ও আগের বিশ্বকাপ অভিজ্ঞতার মতো বিষয় বিবেচনা করা হয়েছে। তবে এটি কোনো নিশ্চিত ফল নয়, বরং বর্তমান তথ্যের ওপর ভিত্তি করে তৈরি একটি সম্ভাব্য হিসাব। মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে হবে।

শেষ চারের কোন দল জিতবে বিশ্বকাপ? জানাল পরিসংখ্যানভিত্তিক মডেল
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন