ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
দিনাজপুরে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল, বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুরে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল, বৃষ্টির পূর্বাভাস

শীতের শুরুতে উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে ঘন কুয়াশা। তাপমাত্রার পারদ সামান্য উর্ধমুখী থাকলেও সকালের দিকে চারপাশ ঢেকে থাকছে চাদরে। হঠাৎ করে এই ঘন কুয়াশার কারণে জেলার সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সব ধরনের যানবাহন। এছাড়া কুয়াশা ও সম্ভাব্য বৃষ্টির আশঙ্কায় রবিশস্য ও শীতকালীন সবজি চাষ নিয়ে কিছুটা উদ্বেগের মধ্যে পড়েছেন স্থানীয় কৃষকরা।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চলতি শীত মৌসুমে এটিই সর্বোচ্চ কুয়াশার ঘনত্ব বলে জানিয়েছে আবহাওয়া অফিস।সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ এই ঘন কুয়াশার কারণে আমন ধান কাটা, আলু বীজ রোপণ এবং আলুসহ বিভিন্ন শাকসবজির ক্ষেত পরিচর্যার খরচ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।সদর উপজেলার আলম বলেন, কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে এবং শীত অনুভূত হচ্ছে। এই ঘন কুয়াশা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ আরও বেড়ে যাবে।একই এলাকার মাহফুজুল ইসলাম দিনার বলেন, আজকের কুয়াশা জানান দিচ্ছে উত্তরের জেলায় শীত পুরোপুরি চলে এসেছে। আমরাও শীতের প্রস্তুতি নিতে শুরু করেছি।ঘুঘুডাঙ্গা গ্রামের কৃষক জুয়েল ইসলাম জানান, ঘন কুয়াশা রবিশস্য ও বিশেষ করে আগাম আলুর জন্য কিছুটা ক্ষতিকর। কুয়াশার কারণে ফসল রক্ষায় অতিরিক্ত স্প্রে করতে হতে পারে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দেবে।পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার বলেন, কুয়াশার কারণে ফজরের নামাজের পর রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। তাই একটু দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাজারে আসতে দেরি হয়েছে। আজকেই প্রথম এই মৌসুমে এত কুয়াশা পড়ল।শহরের বাহাদুর বাজারে সবজি কিনতে আসা ক্রেতা একরামুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে আজ বাজারে চাষিরা দেরিতে সবজি নিয়ে এসেছেন। ফলে বাজারও একটু দেরিতে জমে উঠেছে।এদিকে হঠাৎ দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালে চলাচলকারী যানবাহনগুলো সমস্যায় পড়ে। শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার বাস হেলপার সিরাজ বলেন, কয়েকদিন ধরে কুয়াশা থাকলেও আজ এত বেশি কুয়াশা পড়েছে যে হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত কয়েকদিন ধরে জেলায় কুয়াশা দেখা দিলেও মঙ্গলবার এ মৌসুমের সর্বোচ্চ কুয়াশা পড়েছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পর থেকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে এবং শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
৩৪ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল, বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুরে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল, বৃষ্টির পূর্বাভাস

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তিকে মোকাবিলার ঘোষণা ১১ দলের

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তিকে মোকাবিলার ঘোষণা ১১ দলের

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বড়দিন উপলক্ষে তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

বড়দিন উপলক্ষে তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, থানায় আগুন

গোপালগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, থানায় আগুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

কোন ভিডিও নেই !

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশীপে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির শিষ্যরা। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি।শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন