ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
স্থানীয় নির্বাচন: স্থায়ী ভোটকেন্দ্রে নজর ইসির

স্থানীয় নির্বাচন: স্থায়ী ভোটকেন্দ্রে নজর ইসির

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও সহজ করতে এবার অস্থায়ী ভোটকেন্দ্রের পরিবর্তে স্থায়ী ভোটকেন্দ্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। এর ফলে প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংসদ নির্বাচনের তুলনায় ভোটকেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে ব্যয় কমানোর জন্য অস্থায়ী ভোটকেন্দ্রের পরিবর্তে স্থায়ী ভোটকেন্দ্রের ওপর জোর দেওয়া হচ্ছে। যাতে একদিকে ভোটকেন্দ্রে থাকা সিসি ক্যামেরা ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা যায়, অন্যদিকে ব্যয়ও কমানো যায়। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে স্থায়ী ভবনের ভেতরে ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব এড়িয়ে যেতে বলা হয়েছে।স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, অতীতে কোনো কোনো ইউনিয়নে দুই বা তিনটি ভোটকেন্দ্র থাকলেও এবার প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা একটি কেন্দ্র থাকবে। ওয়ার্ডের আকার ছোট হলেও কেন্দ্রের সংখ্যা কমানো হবে না।স্থানীয় সরকার নির্বাচনের ভোট পেছাতে পারে কি না— জানতে চাইলে তিনি বলেন, আমরা অক্টোবর ধরে কাজ করছি। আগাম বলাটা কঠিন। তবে ভোট পেছাতে কোনো অসুবিধা নেই। আমরা বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী, গড়ে ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র। সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটারের জন্য এবং ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। তবে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজনে একাধিক গোপনকক্ষ রাখা যাবে।এতে আরও বলা হয়েছে, প্রত্যেক সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যে অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তবতার নিরিখে প্রয়োজন হলে একটি ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্রও স্থাপন করা যাবে। ভোটকেন্দ্র এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ভোটার এলাকাগুলো কেন্দ্রের সংলগ্ন ও সুনিবিড় থাকে এবং দুটি ভোটকেন্দ্রের মধ্যকার দূরত্ব তিন কিলোমিটারের বেশি না হয়। এছাড়া কোনো ভোটারকে নিকটবর্তী কেন্দ্র অতিক্রম করে দূরের কেন্দ্রে যেতে না হয় এবং একটি কেন্দ্রের খুব কাছাকাছি আরেকটি কেন্দ্র স্থাপন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান বা নতুন নির্মিত উপযুক্ত স্থাপনাও ব্যবহার করা যাবে।নীতিমালায় আরও বলা হয়েছে, কেন্দ্র নির্ধারণে ভোটার সংখ্যা, ভোটকক্ষের সংখ্যা, ভোটারদের যাতায়াতের সুবিধা, ভোটার এলাকার নৈকট্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সুবিধা এবং ভোটকেন্দ্রের অবকাঠামোগত সক্ষমতা বিবেচনায় নিতে হবে। এছাড়া বিগত নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে গোলযোগ হয়েছে বা বর্তমানে কোনো সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রভাব থাকার আশঙ্কা রয়েছে, সেসব স্থাপনাকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণে সতর্ক থাকতে বলা হয়েছে। আগের নির্বাচনে ব্যবহৃত কোনো ভোটকেন্দ্র ব্যবহার অনুপযোগী হয়ে গেলে, পর্যাপ্ত কক্ষ না থাকলে বা যাতায়াতের সমস্যা থাকলে নিকটবর্তী অপেক্ষাকৃত উপযুক্ত প্রতিষ্ঠান বা স্থাপনাকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তাব করতে হবে। তবে পূর্বে ব্যবহৃত ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত কক্ষ, যাতায়াতের সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো বহাল থাকলে সেসব প্রতিষ্ঠানকেই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে।জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৭৬১টি। নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।ভোটকেন্দ্র চূড়ান্তে ইসির সময়সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৮ আগস্ট, প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট। এছাড়া তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহকের মাধ্যমে সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে ইসি।ইউনিয়ন পরিষদের রোডম্যাপে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা, সীমানা-জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।পৌরসভার রোডম্যাপ অনুযায়ী, দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা এখনো নির্বাচন উপযোগী নয়।উপজেলা পরিষদের রোডম্যাপ থেকে জানা যায়, নতুন ৫টি উপজেলাসহ দেশে মোট উপজেলা ৫০০টি। কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব উপজেলাই নির্বাচন উপযোগী।রোডম্যাপ অনুযায়ী, নতুন সিটি করপোরেশন বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব সিটিই নির্বাচন উপযোগী।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ৬১টি জেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে ৫৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পৌরসভাগুলোও প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু ইউনিয়ন পরিষদগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।
৫ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

স্থানীয় নির্বাচন: স্থায়ী ভোটকেন্দ্রে নজর ইসির

স্থানীয় নির্বাচন: স্থায়ী ভোটকেন্দ্রে নজর ইসির

পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন সরকার সবই করবে: প্রধানমন্ত্রী

পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন সরকার সবই করবে: প্রধানমন্ত্রী

বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা: প্রেমের আড়ালে তরুণীদের অর্থ আত্মসাৎ

বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা: প্রেমের আড়ালে তরুণীদের অর্থ আত্মসাৎ

খানসামায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

খানসামায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

তীব্র হচ্ছে ‘ককরোচ’ আন্দোলন, মোদির সামনে কী কী পথ খোলা?

তীব্র হচ্ছে ‘ককরোচ’ আন্দোলন, মোদির সামনে কী কী পথ খোলা?

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বাড়ানো ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বাড়ানো ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

গাজী নজরুল ইসলামের এমপি পদের কী হবে?

গাজী নজরুল ইসলামের এমপি পদের কী হবে?

স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে

স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে

কোন ভিডিও নেই !

মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেললো স্পেন। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখল আর্জেন্টিনার রক্ষণ। লামিন ইয়ামাল, রদ্রি, দানি ওলমোদের দুর্দান্ত পারফর্ম্যান্সে দারুণসব আক্রমণ শাণীয়েও প্রথমার্ধে গোলের দেখা পেল না স্প্যানিশরা। ওদিকে প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই হিমশিম খাওয়া আর্জেন্টাইনরাও মেলে ধরতে পারেছিলেন না নিজেদের। দ্বিতীয়ার্ধেও দেখা মিলল একই চিত্রের। লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা বারবার গোলের কাছে গিয়েই খেই হারাচ্ছিলেন। আর রক্ষণ সামলে স্পেনের বক্সেই যেতে পারছিলেন মেসিরা, উল্টো যোগ করা সময়ে এঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে আলবিসেলেস্তেরা পরিণত হয় দশ জনের দলে। এদিকে গোলখরার ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিট শেষে গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেই দুর্দান্ত আক্রমণ থেকে নিকো উইলিয়ামসের পাসে বল পেয়ে দারুণ এক ভলিতে গোল করলেন বদলি নামা ফেরান তোরেস। তাঁর এই গোলেই দশজনের আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল স্পেন। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। প্রথম ট্রফি জয়ের ২৬ বছর পর এসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ইউরোপিয়ান পরাশক্তি দলটি। একই সঙ্গে ইউরো জয়ের পর বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়লেন লামিন ইয়ামালরা। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেওয়ার দারুণ এক সুযোগও পেয়েছিলেন লামিন ইয়ামাল। তবু তরুণ এই তারকা গোলের দেখা পাননি। ম্যাচের ৫ মিনিটেই বক্সের ভেতরে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। দারুণ এক শটও নিয়েছিলেন, কিন্তু এমি মার্তিনেজের দেয়াল টপকে জালের দেখা পাননি। এদিকে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া করা স্পেন প্রথমার্ধের খেলার নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের কাছেই। বল দখলে রেখে দলীয় সমন্বয়ে বেশ কয়েকবারই নিপুণ আক্রমণ গড়েছে দলটি। গোলের লক্ষ্যে নিয়েছে বেশ কয়েকটি শট। আর্জেন্টিনার রক্ষণকে ফাকি দিয়ে তৈরি করেছে গোলের সুযোগ। তবে সেসব কাজে লাগাতে পারেনি। এদিকে প্রথমার্ধে স্পেনের একের পর এক আক্রমণের বিপরীতে আর্জেন্টিনার রক্ষণ কিছুটা ভুগেছে, তেমন একটা আক্রমণের সুযোগও তৈরি করতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ধীরে ধীরে ছন্দে ফেরার আভাস দিয়েছে দলটি। এদিকে আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ৩৯ মিনিটে দারুণ এক সযুওগ পেয়েছিল স্পেন। তবে মিকেল ওয়ারজাবাল শট নিলেও তা ঠেকিয়ে দেন আলবিসেলেস্তে গোলরক্ষক মার্তিনেজ। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। এদিকে প্রথমার্ধের মত বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে স্প্যানিশরা। ৬৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোলের চেষ্টার করেছিলেন ফেরান তোরেস। তবে মার্তিনেজও এবারও বাধা হয়ে দাঁড়ান। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগ পর্যন্ত আরও বেশ কয়েকটি আক্রমণে গোলের খুব কাছাকাছি পৌঁছেছিল স্প্যানিশরা। তবে কোনোভাবেই জালের দেখা পায়নি দলটি। স্প্যানিশরা যখন গোলের দেখা না পেয়ে ক্লান্ত, ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর খুব কাছে তখনই দুঃসংবাদ ডেকে আনেন এঞ্জো ফার্নান্দজ। পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে এঞ্জোকে। ফলে যোগ করা সময়ে দশ জনের পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত সময়ে এখন একজন কম নিয়েই খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিস্তারিত আসছে... 

মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন