দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
কৃষি রক্ষায় তিস্তা ব্যারেজও নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

কৃষি রক্ষায় তিস্তা ব্যারেজও নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফারাক্কা বাঁধের কারণে পানির পরিমাণ কমে দেশের দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশের কৃষি ও প্রকৃতিকে রক্ষা করতে এবং নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণ করবে। পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণেও হাত দেওয়া হবে।  বুধবার (২০ মে) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই ঘোষণা দেন।পদ্মা নদীর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোটবেলায় দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যেত না। এখনো যায় না, কিন্তু তখন পানি ছিল, এখন পানি নেই। ফারাক্কা বাঁধের কারণে পানির পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে দক্ষিণাঞ্চলে সমুদ্রের নোনা পানি ঢুকে সুন্দরবনসহ বিশাল জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিলুপ্ত হচ্ছে নানা প্রাণী। এই সংকট উত্তরণে আমাদের পানি ধরে রাখতে হবে। এজন্যই আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে বর্ষার বাড়তি পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষকের কাজে লাগানো যায়।’ তিস্তা ব্যারেজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'সস্তা জনপ্রিয়তার জন্য অনেকে অনেক কথা বলতে পারে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সরকার পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে। যারা বড় বড় কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—আজকের দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তায় বিএনপি যে কর্মসূচি পালন করেছে, তা দেশের অন্য কোনো দল করেনি। কাজ যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, তবে তা বিএনপিই করেছে।'ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি তুলে ধরে তারেক রহমান বলেন, ‘গত ২০ বছরে আমরা যে পরিমাণ পানি নিচ থেকে তুলেছি, তা রিচার্জ হতে আরও ২০ বছর লাগবে। জনসংখ্যা বাড়ছে, খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তাই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর বিকল্প নেই। এজন্য আমাদের দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণের মাধ্যমে আমরা সীমান্তের ওপার থেকে পানি প্রত্যাহারের সংকট মোকাবিলা করতে চাই।’ গাজীপুরে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী।  ছবি: বাসসদুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ আমরা থামাতে পারব না, তবে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। আজকের অনুষ্ঠানের শপথ হওয়া উচিত—আমরা নিজেরা সচেতন হব এবং অন্যকেও সচেতন করব। প্রকৃতিকে ডিস্টার্ব না করে কীভাবে গাছ লাগানো, খাল খনন ও পানি অপচয় রোধের মাধ্যমে পরিবেশ রক্ষা করা যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে।'দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমরা গরিব দেশ হতে পারি, কিন্তু সম্পদ রক্ষায় সচেতন হলে আমরাও উন্নত দেশের মতো গড়ে উঠতে পারব। অবহেলা বা অজ্ঞতার কারণে সম্পদ নষ্ট হলে মানুষের দুর্ভোগ বাড়বে।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং সচিব সাইদুর রহমান খান। এছাড়াও ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।
১ ঘন্টা আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কৃষি রক্ষায় তিস্তা ব্যারেজও নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

কৃষি রক্ষায় তিস্তা ব্যারেজও নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত: শুভেন্দু

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত: শুভেন্দু

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হাসপাতালে ‘পাগলা ঘণ্টা’ বাজাবে সরকার

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হাসপাতালে ‘পাগলা ঘণ্টা’ বাজাবে সরকার

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে

মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধানমন্ত্রী

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধানমন্ত্রী

কোন ভিডিও নেই !

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। সিলেটে চলমান টেস্টে জয় পেলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ঢাকায় ১০৪ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। সিলেট টেস্টেও জয়ের অপেক্ষায় নাজুমল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট। তবে পরাজয় এড়াতে হলে আরও ১২০ রান করতে হবে পাকিস্তানকে।৭৫ রানে অপরাজিত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার পক্ষে টেলেন্ডার তিন ব্যাটসম্যান সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে পরাজয় এড়ানোয় লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব।তিন বোলারকে নিয়ে পঞ্চম দিনে পুরো তিন সেশন তথা ৯০ ওভার প্রতিরোধ গড়ে তোলা রিজওয়ানের জন্য কার্যত অসম্ভব। শেষ দিনের খেলা বৃষ্টিতে ভেসে না গেলে; বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পাবে।[TECHTARANGA-POST:443]তবে শেষ দিনে রোমাঞ্চকর কিছু হবে না, এমনটিও হলফ করে বলা যায় না। দলটি যেহেতু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান; তাদের দিয়ে সবকিছু্ই সম্ভব! তারা শেষ দিনে অবিশ্বাস্য কিছু দেখাতেও পারে!

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন