দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।মঙ্গলবার (১৯ মে) নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে এটি বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। তবে বাজেটের সীমাবদ্ধতা রয়েছে। অর্থনীতির পরিস্থিতিও কঠিন। জিডিপির তুলনায় রাজস্ব আহরণের অবস্থাও সন্তোষজনক নয়। ফলে অনেক ক্ষেত্রে কাটছাঁট করতে হচ্ছে। তারপরও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে।তবে পুরো সুবিধা একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী তিন অর্থবছরে এটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ মে বৈঠকে বসবে বাস্তবায়ন কমিটি।প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালু হতে যাচ্ছে। তবে কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ণ সুবিধা একসঙ্গে দেওয়া হচ্ছে না। প্রথম ধাপে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি পাবেন। বাকি অংশ পরবর্তী দুই অর্থবছরে কার্যকর করা হবে।দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে অবশিষ্ট ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হবে। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে অন্যান্য ভাতা ও অতিরিক্ত সুবিধা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।সরকারি হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। পাশাপাশি অতিরিক্ত পেনশন বাবদ আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা লাগতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য ব্যয় দাঁড়াবে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানর নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসর কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয়।প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। কমিশনের প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত আরও প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।পরে বেসামরিক কর্মচারী, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো বিশ্লেষণ করে বাস্তবায়ন সুপারিশ তৈরির জন্য গত মাসে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে সরকার।প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। গ্রেড আগের মতো ২০টিই রাখা হয়েছে। নতুন কাঠামোয় ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাতও ১:৯ দশমিক ৪ থেকে কমিয়ে ১:৮ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
৯ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কোন ভিডিও নেই !

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

মঙ্গলবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়। ব্যাটে-বলে আধিপপ্ত্য বিস্তার করেই জিতেছে টাইগাররা। জয়ের পর ব্যক্তিগত পারফর্ম্যান্সের কল্যাণে আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন টাইগার ক্রিকেটাররা।চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের প্রথম এই জয়ের ম্যাচে এশীয় প্রতিদ্বন্দ্বীদের ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত প্রথম ইনিংসে তাঁর নবম টেস্ট সেঞ্চুরি করেন এবং দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের সমান গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে তাঁর ক্যারিয়ার-সেরা ২৩তম স্থানে (যৌথভাবে) উঠে এসেছেন।পাকিস্তানের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের অন্য দুই ব্যাটার মুশফিকুর রহিম (দুই ধাপ এগিয়ে ২৬তম) এবং মমিনুল হকও (১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। একইসাথে টাইগারদের দুই পেসার এবং একজন বাঁহাতি স্পিনারও বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।[TECHTARANGA-POST:419]পাকিস্তানের উভয় ইনিংসে দুটি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ২০২৪ সালের শেষের পর তাঁর প্রথম টেস্ট ম্যাচে চার উইকেট নিয়ে পুনরায় র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাচ নির্ধারণী পাঁচ উইকেট নিয়ে ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানাও পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের জন্যও কিছুটা সুখবর রয়েছে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পেসার মোহাম্মদ আব্বাস বোলারদের তালিকায় পুনরায় ২৮তম স্থানে ফিরে এসেছেন।

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন