দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
জুন থেকেই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, যে হারে বাড়তে পারে

জুন থেকেই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, যে হারে বাড়তে পারে

ঈদুল আজহার পরপরই দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য আসছে বাড়তি খরচের চাপ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গড়ে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন এই ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে।তবে স্বস্তির খবর হলো, নিম্ন আয়ের গ্রাহকদের জন্য নির্ধারিত ‘লাইফ লাইন’ ক্যাটাগরিতে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা বর্তমান সুবিধা বহাল রাখবেন।বিইআরসির এক কর্মকর্তা জানান, ঈদের ছুটির আগেই মূল্য সমন্বয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। জুন মাস থেকেই নতুন মূল্যহার কার্যকর করার পরিকল্পনা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে করা শর্তের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই মাস আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। পাশাপাশি নিয়ম অনুযায়ী বিইআরসির মাধ্যমে মূল্য নির্ধারণের পরামর্শও দেওয়া হয়েছে।বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে। কমিশন শেষ পর্যন্ত এই সুপারিশ গ্রহণ করতে পারে বলে জানা গেছে।বিইআরসির এক কমিশনার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সব পক্ষের মতামত বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইউনিটপ্রতি মূল্যবৃদ্ধি ১ টাকার কম হওয়ার সম্ভাবনা নেই।তিনি জানান, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে তুলনামূলক কম হারে দাম বাড়ানো হবে। এরপর ২০০ থেকে ৪০০ ইউনিট এবং ৪০০ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে মূল্য বৃদ্ধি করা হবে। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির চাপ পড়বে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর।
৫ ঘন্টা আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

জুন থেকেই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, যে হারে বাড়তে পারে

জুন থেকেই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, যে হারে বাড়তে পারে

বিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে দাফন

বিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে দাফন

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত সম্পন্ন

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত সম্পন্ন

চামড়া খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব:শিল্প ও বাণিজ্যমন্ত্রী

চামড়া খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব:শিল্প ও বাণিজ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

ট্রাম্পের যে ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি

ট্রাম্পের যে ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি

প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশনের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশনের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

কোন ভিডিও নেই !

২৬ নয়, ৩২ জনের দল নিয়ে বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেনি। অন্য বড় দলগুলো যখন তাদের দল চূড়ান্ত করে ফেলেছে, তখন লিওনেল স্কালোনির দল ডেডলাইনের দিনেই স্কোয়াড প্রকাশ করবে। শুধু তাই নয়, চোটের ঝুঁকি মাথায় রেখে প্রীতি ম্যাচের জন্য তারা বাড়তি ফুটবলারও সঙ্গে নিয়ে যাচ্ছেন।কাতার বিশ্বকাপে হোয়াকিন কোররেয়া ও নিকোলাস গনজালেজের চোটে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্কালোনি সতর্ক। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের পরিবর্তে ৩২ জনের বড় দল নিয়ে যাবেন তিনি। এতে শেষ মুহূর্তে কোনো সমস্যা হলে বিকল্প খেলোয়াড় পাওয়া সহজ হবে।প্রীতি ম্যাচের এই বর্ধিত দলে থাকতে পারেন সান্তিয়াগো বেলত্রান, হোয়াকিন ফ্রেইটাস, টমাস আরান্দা, সিমন এস্কোবার, ইগ্নাসিও ওভান্দো ও নিকোলাস কাপালদো। এছাড়া অগাস্টিন গিইয়েকেও দলে রাখার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি গনজালো মন্টিয়েল ও নাহুয়েল মোলিনা চোটে পড়ায় ডান প্রান্তের ব্যাক হিসেবে গিইয়েকে বিকল্প হিসেবে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি গিইয়ে ও কাপালদোর সম্ভাবনা নিয়ে আশাবাদী কথা বলেছেন। তিনি বলেন, “অগাস্টিন গিইয়ে ও কাপালদো প্রীতি ম্যাচের দলে থাকবে। তারা আমাদের দলে অবদান রাখতে পারে। তারা তরুণ, কিন্তু আমরা মনে করি ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডেও তারা জায়গা পেতে পারে। কেন নয়?”[TECHTARANGA-POST:453]স্কালোনি আরও যোগ করেন, “তারা এখনো ছোট, কিন্তু আমরা ভবিষ্যতের কথাও ভাবছি। দল ঘোষণার পর থেকে প্রথম ম্যাচ পর্যন্ত যদি কোনো সমস্যা হয়, তাহলে তারা সাহায্য করতে পারবে।”তবে ফ্রেইটাস, ওভান্দো ও এস্কোবারের চূড়ান্ত ২৬ জনের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তারা প্রাথমিক ৫৫ জনের দলে ছিলেন না।আগামী শনিবার যুক্তরাষ্ট্রের কানসাসে বেইস ক্যাম্পের উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। সেদিনই ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। একদিন বিশ্রামের পর সোমবার থেকে অনুশীলন শুরু করবেন লিওনেল মেসিরা।প্রীতি ম্যাচে তারা খেলবে হন্ডুরাসের বিপক্ষে (৭ জুন ভোরে, টেক্সাস) এবং আইসল্যান্ডের বিপক্ষে (১০ জুন ভোরে, আলাবামা)। আর বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ১৭ জুন ভোরে আলজেরিয়ার বিপক্ষে।

২৬ নয়, ৩২ জনের দল নিয়ে বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন