ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
২০ হাজার চা শ্রমিক পাচ্ছেন রেইনকোর্ট, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০ হাজার চা শ্রমিক পাচ্ছেন রেইনকোর্ট, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় চা-বাগান শ্রমিকদের খোঁজখবর নেন তিনি।সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য এই কার্যক্রম নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় এই ‍উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট প্রদানে সহায়তা করবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।’অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করাও বেসরকারি খাতের সামাজিক দায়বদ্ধতার অংশ।সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়নে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন তারা।অনুষ্ঠানে চা-শ্রমিকদের পক্ষ থেকে এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সরকার এবং রেইনকোট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।চা-শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা-বাগানের শান্তি উড়িয়া, মাকড়িছড়া চা-বাগানের মুন্নী কুর্মি, ভাড়াউড়া চা-বাগানের জ্যোৎস্না আক্তার, রাজঘাট চা-বাগানের রিনা তাঁতী ও শশিকা ব্যানার্জি, মাজদিহি চা-বাগানের সন্তুকী রায়, কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগানের কবিতা কর্মকার, মাধবপুর চা-বাগানের সুজাতা বিশ্বাস, উত্তর আলীনগরের রিতা রাণী বাউরী এবং পাত্রখোলা চা-বাগানের আফখাতুন নাহার।মাজদিহি চা-বাগানের সন্তুকী রায় চা শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন।অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সাল।অংশগ্রহণকারী বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউনিমেড ও ইউনিহেলথের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন, বাপির উপদেষ্টা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বাপির কার্যকরী সদস্য এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ সিমিন রহমান, বাপির নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম, শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মো. ইমরুল কবির, অপারেশনস পরিচালক আশিক শেহজাদ রহমান, হেড অব কমিউনিটি এনগেজমেন্ট একেএম আরিফ আখতার এবং পাণ্ডুঘর গ্রুপের পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব।
২ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

২০ হাজার চা শ্রমিক পাচ্ছেন রেইনকোর্ট, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০ হাজার চা শ্রমিক পাচ্ছেন রেইনকোর্ট, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের দিল্লি সফর: আঞ্চলিক রাজনীতিতে কি ভারতের গুরুত্ব কমছে?

তারেক রহমানের দিল্লি সফর: আঞ্চলিক রাজনীতিতে কি ভারতের গুরুত্ব কমছে?

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা, তালিকা প্রকাশ

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা, তালিকা প্রকাশ

তারেক রহমানের আমন্ত্রণপত্রে যা লিখলেন সৌদি প্রিন্স

তারেক রহমানের আমন্ত্রণপত্রে যা লিখলেন সৌদি প্রিন্স

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর সরকার আমলে নিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর সরকার আমলে নিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড !

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড !

শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে?

শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে?

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার

র‌্যাবের পোশাক ও ওয়াকিটকি ব্যবহারে পাম্পের কোটি টাকা ছিনতাই: ডিবি

র‌্যাবের পোশাক ও ওয়াকিটকি ব্যবহারে পাম্পের কোটি টাকা ছিনতাই: ডিবি

কোন ভিডিও নেই !

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড !

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জেতা এখনও ক্রিকেটের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। সেই কঠিন কাজটাই এবার করেছে বাংলাদেশ। একদিনেরও বেশি সময় হাতে রেখে ৯ উইকেটে দাপুটে এক জয় ছিনিয়েছে বাংলাদেশ। আর এই জয় টাইগাররা কেবল আঁকড়ে ধরে থেকে কিংবা অস্ট্রেলিয়ার ভেঙে পড়ার অপেক্ষায় বসে থেকে অর্জন করেনি। অজিদের বিপক্ষে সুযোগের অপেক্ষায় না থেকে, চোখে চোখ রেখে, নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েই জিতেছে। অস্ট্রেলিয়ার শক্তিমত্তা ও সুনাম, তাদের বোলিং আক্রমণ, সেখানকার কন্ডিশন, কিংবা গত সপ্তাহে সেই প্রস্তুতি ম্যাচে বাজে হার- কোনো কিছুই তাদের কাবু করতে পারেনি। দারুণ এই জয়ে প্রথম এশিয়ান দল হিসেবে দারুণ এক রেকর্ডও গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিততে সবচেয়ে কম ম্যাচ খেলার তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে যৌথভাবে দুই নম্বরে। অর্থাৎ অস্ট্রেলিয়ায় নিজেদের তৃতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এ তালিকায় সবার উপরে আছে ইংল্যান্ড। ইংলিশরা নিজেদের দ্বিতীয় ম্যাচেই অজিদের হারিয়েছিল। বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা। তাদেরও টাইগারদের সমান তিনটি ম্যাচই লেগেছিল। [TECHTARANGA-POST:665]এছাড়া এশিয়ার প্রথম দল হিসেবে সবচেয়ে কম টেস্ট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এ তালিকায় ভারত-পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিততে পাকিস্তানের খেলতে হয়েছে ৭ ম্যাচ যেখানে ভারতের লেগেছে আরও বেশি সময়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট জিততে ভারতের খেলতে হয়েছে ১২টি ম্যাচ। ১২তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পায় দলটি। ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলেও এখনো শ্রীলঙ্কা এ কীর্তি গড়তে পারেনি। ১৫ ম্যাচ খেলেও এখনো জয়ের অপেক্ষায় আছে লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের চেয়েও বাংলাদেশ। অজিদের মাটিতে প্রথম জয় পেতে ওয়েস্ট ইন্ডিজের খেলতে হয়েছে ৫ ম্যাচ এবং নিউজিল্যান্ড খেলেছে ৭ ম্যাচ। বাংলাদেশের এই জয় তাই নিশ্চিত ভাবেই দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক এক জয়।

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড !
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন