ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ও নিয়ম অনুসরণ করে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।’মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলার পর স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে এ কথা বলেন।স্পিকার বলেন, ‘সংসদ চলে রুলস অফ প্রসিডিউর ও সংবিধানের ওপর ভিত্তি করে। এখানে ৩৫০ জন সদস্যই সমান পারদর্শী এবং সবারই বক্তব্য দেওয়ার অধিকার আছে। তবে সমস্যা অন্তহীন হলেও সংসদ চলে নির্দিষ্ট আইন-কানুনের মধ্যে।’পয়েন্ট অফ অর্ডার তোলার সঠিক সময় সম্পর্কে স্পিকার বলেন, ‘পয়েন্ট অফ অর্ডার রেজ করার নির্দিষ্ট সময় হলো প্রশ্নকাল শেষ হওয়ার ঠিক পরপরই। বাজেট অধিবেশন চলাকালে সাধারণত পয়েন্ট অফ অর্ডার দেওয়া হয় না। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ অধিবেশন এবং এখানে দীর্ঘ সময় বক্তব্য রাখতে হয়। যখন ইচ্ছা দাঁড়িয়ে বক্তব্য দিয়ে দেওয়া সংসদে চলে না।’সংসদ সদস্য মুজিবুর রহমানের তোলা একটি প্রসঙ্গের জবাবে স্পিকার বলেন, ‘উনি (মুজিবুর রহমান) দেখেছেন আমি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছি, যা ওনার কাছে সংসদীয় রীতির পরিপন্থী মনে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পয়েন্ট অফ অর্ডার তুলেছেন। আমি আপনার সেন্টিমেন্টের প্রশংসা করি। আপনি শিক্ষক এবং বেতন না পাওয়া পৌর কর্মচারীদের দুঃখ-দুর্দশার কথা বলেছেন। কিন্তু সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে।’তিনি আরও বলেন, ‘সংসদ মুখোমুখি চালানো যায় না। কোনো বিষয়ে আলোচনা করতে হলে আগে নোটিশ দিতে হয়। আপনি যদি নিয়ম অনুযায়ী নোটিশ দিতেন, তবে আমরা হয়তো বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে পারতাম। সুতরাং, ভবিষ্যতে সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে সবিনয় নিবেদন রইল।’ সংসদ সদস্যদের স্পিকার আরও মনে করিয়ে দেন যে, পয়েন্ট অফ অর্ডার কেবল চলমান বিষয়ের ওপর ভিত্তি করেই হওয়া উচিত এবং সংসদীয় রীতিনীতি বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব।
৬ ঘন্টা আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কোন ভিডিও নেই !

বিশ্বকাপে ছড়াচ্ছে ড্র-জ্বর, বাদ পড়ছে না কোনো হেভিওয়েট দল

ফুটবল বিশ্বকাপের শুরুতেই স্পষ্ট হয়ে উঠছে একটি বিষয়, নামের জোরে আর ম্যাচ জেতা যাচ্ছে না। বিশ্বের বড় বড় দলগুলো যখন প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নামছে, তখন অপেক্ষাকৃত ছোট দেশগুলো দেখিয়ে দিচ্ছে সাহস, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে ব্যবধান কমিয়ে আনা সম্ভব। যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্পেন ও কেপ ভার্দের ম্যাচটি যেন সেই পরিবর্তিত বাস্তবতারই প্রতিচ্ছবি। ইউরোপের অন্যতম সেরা দল স্পেন পুরো ম্যাচজুড়ে আক্রমণ চালালেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে নিজেদের রক্ষণভাগকে এমনভাবে সাজিয়েছিল যে স্প্যানিশ ফরোয়ার্ডদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।[TECHTARANGA-POST:506]ম্যাচটির কেন্দ্রবিন্দুতে ছিলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বয়স চল্লিশ হলেও তার পারফরম্যান্সে ছিল না ক্লান্তির কোনো ছাপ। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি দলকে এনে দেন মূল্যবান একটি পয়েন্ট, যা দেশটির ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।এই ড্র শুধু একটি ফলাফল নয়; এটি বিশ্বকাপের প্রথম সপ্তাহের বড় একটি প্রবণতার অংশ। টুর্নামেন্টের শুরু থেকেই বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে ফেভারিট দলগুলোকে চাপে ফেলছে অপেক্ষাকৃত দুর্বল বলে বিবেচিত প্রতিপক্ষরা।সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে সমতা ফেরায় কাতার ১-১। উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে পয়েন্ট আদায় করে নেয় সৌদি আরব। ব্রাজিল ও মরক্কোর লড়াইও শেষ হয় অমীমাংসিতভাবে ১-১ গোলে। একইভাবে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও কানাডার মতো দলগুলোও প্রত্যাশিত ফল পায়নি। সব ম্যাচেই ড্র দিয়ে শেষ হয়েছে এখন পর্যন্ত এগুলো।বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাট এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। নতুন দেশগুলো শুধু অংশগ্রহণের জন্য আসেনি; তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে এসেছে। আধুনিক ফুটবলে সুসংগঠিত রক্ষণভাগ এবং দ্রুত পাল্টা আক্রমণের কৌশল অনেক বড় দলকেও বিপদে ফেলতে পারে।[TECHTARANGA-POST:505]আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়োজক দেশগুলোর ভৌগোলিক বাস্তবতা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে দীর্ঘ ভ্রমণ, ভিন্ন আবহাওয়া এবং সময়ের ব্যবধান অনেক দলের প্রস্তুতিতে প্রভাব ফেলছে। ফলে টুর্নামেন্টের শুরুর দিকে অপ্রত্যাশিত ফল দেখা যাওয়াটা খুব একটা বিস্ময়ের নয়।তবে ইতিহাস বলছে, শুরুটা নিখুঁত না হলেও শেষটা সফল হতে পারে। অতীতে অনেক চ্যাম্পিয়ন দলই গ্রুপপর্বে হোঁচট খেয়েও ট্রফি জিতেছে। তাই বড় দলগুলোর সামনে এখনও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।তারপরও বিশ্বকাপের প্রথম কয়েক দিন একটি সুন্দর বার্তা দিয়ে গেছে। ফুটবল শুধু অর্থ, তারকা কিংবা র‌্যাঙ্কিংয়ের খেলা নয়; এটি বিশ্বাস, পরিশ্রম এবং সুযোগ কাজে লাগানোরও গল্প। কেপ ভার্দের মতো একটি ছোট দেশ যখন বিশ্বের অন্যতম শক্তিশালী দলকে থামিয়ে দেয়, তখন ফুটবল আরও বেশি সুন্দর হয়ে ওঠে।

বিশ্বকাপে ছড়াচ্ছে ড্র-জ্বর, বাদ পড়ছে না কোনো হেভিওয়েট দল
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন