ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
উত্তরের ৪ জেলায় বন্যার পদধ্বনি

উত্তরের ৪ জেলায় বন্যার পদধ্বনি

কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে দেশের উত্তরাঞ্চলের চারটি জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে স্বল্পমেয়াদী বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। শনিবার (২০ জুন) এমনই পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন বলেছেন, ‘বৃষ্টিপাতের কারণে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে নদ-নদীর পানি বেড়েছে। তাতে স্বল্পমেয়াদী অর্থাৎ কমপক্ষে তিন দিন মেয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।”এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে, যা আগামী তিন দিন বাড়তে পারে।আগামী ৭২ ঘণ্টায় এসব নদ-নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদফতরের শনিবারের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।কেন্দ্রের তথ্য বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট ও খুলনা বিভাগে ভারি থেকে অতিভারী এবং উজানে ভারতের অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হয়েছে।আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এর পরের দুই দিন পানি বাড়তে পারে, যা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন বাড়তে পারে। সিলেট ও সুনামগঞ্জে নদী দুটির পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি সমতল কমেছে। অন্যদিকে ভুগাই নদীর পানি সমতল বেড়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।এ সময়ে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তখন নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের অধীনে তিস্তা ব্যারাজ প্রকল্পের গুরুত্বপূর্ণ পরিচালন ও রক্ষণাবেক্ষণ দফতর ডালিয়া ভিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানাচ্ছেন, ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। যা বর্তমানে ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।তিনি আরও জানিয়েছেন, ভারত গজলডোবা ব্যারেজের ২০টি গেট খুলে দেওয়ায় তিস্তার পানি বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে। এতে চরের অনেক কৃষকের আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকাগুলোতে অবিরাম নদীর পানি ঢুকছে। রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব বলেন, নদ-নদীর পানি বৃদ্ধি ও নদীপাড়ে ভাঙন পরিস্থিতি পযর্বেক্ষণ করা হচ্ছে। ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, গঙ্গাধর, জিনজিরাম ও ঘাঘট নদীপাড়ে আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টি না হলেও তিস্তাপাড়ে বন্যার আশঙ্কা রয়েছে।লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানিয়েছেন, পানি বিপৎসীমার মাত্র ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় তা অতিক্রম করে তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। তিনি আরও জানান, যেহেতু উজান থেকে পাহাড়ি ঢলের পানি আসছে, তাই তিস্তার পানি বাড়তেই থাকবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
২৮ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কোন ভিডিও নেই !

কুনিয়া-ভিনির নৈপুণ্যে ৩ গোলের জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল

হেক্সা মিশনের শুরুতেই ধাক্কা খেয়েছিল ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযানে নেমে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ে হতাশ করেছিলেন সেলেসাওরা, পারফর্ম্যান্সের ছিল না প্রত্যাশার প্রতিচ্ছবি। প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ানোর পর এবার ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় উপহার দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে বড় জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বজয়ীরা। প্রথমার্ধেই জোড়া মাথেউস কুনিয়ার জোড়া গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ৩ গোলের লিড নেয় লাতিনের পরাশক্তিরা। তবে দ্বিতীয়ার্ধে আর জালের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ৩ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে। হাইতির বিপক্ষে এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ওঠেছে ব্রাজিল। মরক্কোও নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিলের আছে গ্রুপের এক নম্বরে।[TECHTARANGA-POST:516]ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। মাঝমাঠ থেকে পাওয়া পাসে দারুণ এক দৌড়ে জালের দেখা পেয়েছিলেন রাফিনিয়া। তবে বাঁ পায়ের শটে বল জালে পাঠালেও রাফিনিয়ার এই গোল বাতিল হয় অফ-সাইডের কারণে। তবে এই ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যায় বাতিল হওয়া এই গোল থেকেই। [TECHTARANGA-POST:510]ম্যাচের শুরুর ১০ মিনিট ব্রাজিলের বিপক্ষে ভালোই লড়েছেন হাইতির ফুটবলাররা। তবে এরপর থেকেই নিয়ন্ত্রণ নিতে শুরু করে সেলেসাওরা। নিজেদের মাঝে দারুণ বোঝাপড়ায় আক্রমণ সাজাতে থাকেন ভিনি, কুনিয়ারা। এরই ধারাভিকতায় আসে প্রথম গোলের দেখাও। ২২ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার আরও এক সুযোগ পান রাফিনিয়া। ২২ মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পেয়ে যান রাফিনিয়া। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন তিনি। তবে রাফিনিয়া দুইবারের চেষ্টায় গোল না পেলেও ব্রাজিলকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। ২৩ মিনিটেই দলকে আনন্দে ভাসান কুনিয়া। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলকিপার জনি প্লাসিড শটটি ঠেকালেও হাতে রাখতে পারেননি। এমন সময়ে ফিরতি বলে গোলপোস্টের একেবারের সামনে থেকে কুনিয়ার নেওয়া শট আশ্রয় নেয় জালে। দারুণ এক গোলে দলকে এগিয়ে দেওয়ার পর উদযাপনের সময় সাম্বা নাচে দর্শকদের মাতান কুনিয়া-ভিনিরা। লিড নেওয়ার পর ব্যবধান বাড়াতেও খুব বেশি সময় নেননি সেলেসাওরা। ৩৬ মিনিটে দলকে দ্বিতীয়বারের মত এগিয়ে দেন কুনিয়া। মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তাঁর বাঁ দিকে চলে যাওয়া কুনিয়াকে ডিফেন্সচেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল কুনিয়ার। নিজের এবং দলের দ্বিতীয় গোলের পরও ফের সাম্বা নাচে উদযাপন করেন ব্রাজিলিয়ান তারকারা। এদিকে দুই গোলে এগিয়ে যাওয়ার পর হাইতির রক্ষণে আক্রমণের তীব্রতা বাড়ান সেলেসাওরা। এরই ধারাভিকতায় দলের তৃতীয় এবং নিজের প্রথম গোলের দেখাও পেয়ে যান ভিনি জুনিয়র। প্রথমার্ধের খেলা শেষে তখন চলছে ইনজুরি টাইমের খেলা। অতিরিক্ত এই সময়ের তৃতীয় মিনিটেই আসে ভিনি ম্যাজিক। [TECHTARANGA-POST:512]এবার মাঝমাঠ থেকে বল এগিয়ে দেন লুকাস পাকেতা। পাকেতার এগিয়ে দেওয়া বল পেয়ে গোলের লক্ষ্যে ছুটেন ভিনি। হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তাঁর দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল করেন ভিনিসিয়ুস। বিশ্বকাপে এটি ভিনির দ্বিতীয় গোল। এদিকে ভিনির গোলের আগে চোটের কারণে ৪০ মিনিটে মাঠ ছাড়লেন রাফিনিয়া। তাঁর বদলি হিসেবে মাঠে নামলেন বোর্নমাউথ উইঙ্গার ১৯ বছর ৩২০ দিন বয়সী রায়ান।রাফিনিয়া চোট নিয়ে মাঠ ছাড়লেও কুনিয়ার জোড়া গোল এবং ভিনির দুর্দান্ত এক গোলে ৩ গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। এদিকে বিরতির পর হাইতির জালে গোল উৎসব করবেন ভিনিরা, এমনটাই ভেবেছিলেন ব্রাজিলের সমর্থকরা। তবে তাদের এমন ভাবনা বাস্তবে রূও পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে যেন ঝিমিয়েই পড়ে ব্রাজিলের আক্রমণভাগ। শুরুর ১০-১৫ মিনিটে হাইতির রক্ষণে তেমন কোনো বিপদ তৈরি করতে পারেনি বারজিলের ফুটবলাররা। [TECHTARANGA-POST:509]এদিকে ৬৩ মিনিটে কর্ণার থেকে গোল আদায়ের খুব আছে পৌঁছে গিয়েছিল হাইতি। দারুণ এক হেডে জালের দেখা পেয়েই গিয়েছিল দলটি, তবে পোস্টের একেবারে নিচ থেকে তা ঠেকিয়ে দেন সেলেসাও গোলরক্ষক আলিসন বেকার যা ক্লিয়ার করেন ডগলাস সান্তোস। ৬৪ মিনিটে লুকাস পাকেতা ও কুনিয়াকে তুলে নেন আনচেলত্তি, বদলে মাঠে নামেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও এন্দ্রিক। বিশ্বকাপে এন্দ্রিকের প্রথম ম্যাচও এটি। মাঠে নেমেই গোল করার দারুণ এক প্রচেষ্টা নিয়েছিলেন মার্তিনেল্লি। ৬৯ মিনিটে গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। গিমারেশের পাস থেকে বক্সের ভেতরে বল পেয়েছিলেন ভিনি যা দারুণ এক ব্যাক হিল পাসে পেছনে থাকা মার্তিনেল্লিকে দেন তিনি। সেখান থেকে বুলেট গতির শট নেন মার্তিনেল্লি, তবে আর্সেনাল উইঙ্গারের নেওয়া শট বারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় ব্রাজিল। এদিকে ৭৮ মিনিটে জালের দেখা পেয়েছিলেন ব্রাজিল। নিজের প্রথম গোল ভেবে যখন উদযাপনের শুরু করেছেন তরুণ এই তারকা তখনই অফ০-সাইডের পতাকা দেখান রেফারি। ফলে স্কোরলাইন ৪-০ করা হয়নি সেলেসাওদের। ম্যাচের ৮১ মিনিটে ভিনি ও গিমারেশকে তুলে নেন আনচেলত্তি। মাঠে নামেন দানিলো সান্তোস ও এদেরসন। এরপর ম্যাচের বাকি সময় গোলের বেশ কয়েকটি প্রচেষ্টাই নিয়েছে সেলেসাওরা। তবে কোনোটিই সফল হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়েই আর গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ানদের। 

কুনিয়া-ভিনির নৈপুণ্যে ৩ গোলের জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন