ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
প্রস্তুত ২০ হাজার পুলিশ, বন্ধ ইন্টারনেট- কী হতে যাচ্ছে দিল্লিতে?

প্রস্তুত ২০ হাজার পুলিশ, বন্ধ ইন্টারনেট- কী হতে যাচ্ছে দিল্লিতে?

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১০ অক্টোবর) সিজেপির কর্মসূচি ঘিরে শুক্রবার দুপুরের পর থেকেই দিল্লিতে ২০ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের করা হয়েছে। বিক্ষোভস্থল যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, বিভিন্ন স্থানে ব্যারিকেড, মেট্রো চলাচলে বিধিনিষেধ এবং বিক্ষোভকারীদের আটক করার জন্য নির্ধারিত কেন্দ্র প্রস্তুত রাখার মতো পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। তবে এত আয়োজনের মধ্যেও ককরোচ জনতা পার্টি ও তাদের সমর্থকদের কর্মসূচি কীভাবে এগোবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী, কঠোর নজরদারিবিক্ষোভের আগে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যন্তর মন্তর, কেন্দ্রীয় দিল্লি, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রাজধানীতে প্রবেশের পথগুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন জমা পড়ে ৭ অক্টোবর, অর্থাৎ ঘোষিত বিক্ষোভের মাত্র তিন দিন আগে। নিয়ম অনুযায়ী, এ ধরনের কর্মসূচির জন্য অন্তত ১০ দিন আগে জানানো প্রয়োজন।ইন্ডিয়া টুডে বলছে, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ব্যারিকেড, নজরদারি ক্যামেরা এবং আটক ব্যক্তিদের রাখার জন্য নির্ধারিত আটক কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পুলিশ ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।ইন্টারনেট বন্ধসিজেপির বিক্ষোভের আগে সবচেয়ে সরকারের আলোচিত পদক্ষেপগুলোর একটি হলো মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ৯ অক্টোবর রাত ১০টা থেকে শনিবার ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত জনপথ–কর্তব্যপথ সংযোগস্থলকে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের নির্ধারিত এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনের আশঙ্কা, বিক্ষোভের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন যোগাযোগ ব্যবহার করে দ্রুত লোকসমাগম ঘটানো কিংবা উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে।মেট্রো-রেল চলাচলে বিধিনিষেধবিক্ষোভ ঘিরে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাতেও কড়াকড়ি আরোপের খবর পাওয়া গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি দিল্লিগামী কিছু ট্রেনের চলাচল বাতিল বা নিয়ন্ত্রণের খবরও প্রকাশিত হয়েছে।এনডিটিভি জানিয়েছে, পুলিশের অনুরোধে শুক্রবার রাত ৯টা থেকে ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকতে পারে। প্রভাবিত স্টেশনগুলোর মধ্যে রয়েছে- রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, নয়াদিল্লি, প্যাটেল চক, জনপথ, মান্ডি হাউস, আইটিও, দিল্লি গেট, খান মার্কেট, কাশ্মীরি গেট, হাউজ খাস ও লাজপত নগর। এসব স্টেশন দিল্লির গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। মেট্রোর পাশাপাশি রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। শুক্র ও শনিবার নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন অন্যান্য রাজ্য থেকে আসা ২৫০টিরও বেশি ট্রেন ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।যন্তর মন্তরে সাত স্তরের ব্যারিকেডিংযন্তর মন্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিক্ষোভস্থলের দিকে যাওয়ার রাস্তা বরাবর অন্তত সাত স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডগুলো ভাঙা আরও কঠিন করার জন্য শেষের কয়েকটি স্তর ঝালাই করে একসাথে জুড়ে দেওয়া হয়েছে।সংবেদনশীল স্থানগুলিতে লাউডস্পিকার স্থাপন করা হয়েছে এবং রেকর্ড করা ঘোষণার মাধ্যমে জনগণকে জানানো হচ্ছে যে প্রস্তাবিত বিক্ষোভের জন্য অনুমতি দেওয়া হয়নি। ঘোষণাগুলিতে জনগণকে বিক্ষোভের জন্য সমবেত না হতে, স্লোগান না দিতে, সরকারি সম্পত্তির ক্ষতি না করতে বা পুলিশ সদস্যদের উপর হামলা না করতে আহ্বান জানানো হয়েছে।কী অপেক্ষা করছে ককরোচ পার্টির জন্য?১০ অক্টোবরের কর্মসূচি ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, অনুমতি না পাওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টি ও তাদের সমর্থকেরা যন্তর মন্তরে পৌঁছাতে পারবেন কি না। কঠোর নিরাপত্তা, সীমিত যোগাযোগব্যবস্থা, বিভিন্ন স্থানে তল্লাশি এবং পরিবহনসংক্রান্ত বিধিনিষেধের কারণে কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।তবে শুক্রবার রাতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকারের এই সব বিধিনিষেধ সত্ত্বেও স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।এক এক্স বার্তায় তিনি বলেন, ‘একদিকে আপনারা বলছেন বিক্ষোভের কারণে অসুবিধা হবে। অন্যদিকে আপনারা মেট্রো, রেললাইন বন্ধ করে দিয়েছেন এবং রাস্তা অবরোধ করেছেন। এতে কি অসুবিধা হবে না?’ বিশ্লেষকরা বলছেন, বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করলেই যে বিক্ষোভ পুরোপুরি ঠেকানো যাবে, তা নিশ্চিত করে বলা যায় না। আন্দোলনকারীরা অন্য স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন কি না, পুলিশ কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে এবং বিরোধী দলগুলো কতটা সক্রিয় থাকে—এসব বিষয় পরিস্থিতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে।সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট
৪৮ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

প্রস্তুত ২০ হাজার পুলিশ, বন্ধ ইন্টারনেট- কী হতে যাচ্ছে দিল্লিতে?

প্রস্তুত ২০ হাজার পুলিশ, বন্ধ ইন্টারনেট- কী হতে যাচ্ছে দিল্লিতে?

কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

রংপুরে ৪ খুন: ঘটনাস্থলের খেজুর-শসায় মিলল মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ

রংপুরে ৪ খুন: ঘটনাস্থলের খেজুর-শসায় মিলল মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টির তাগিদ ডা. জুবাইদার

শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টির তাগিদ ডা. জুবাইদার

কমছে বিদেশি অনুদান, বড় সংকটে দেশের ২২০০ এনজিও

কমছে বিদেশি অনুদান, বড় সংকটে দেশের ২২০০ এনজিও

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর

চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর

কোন ভিডিও নেই !

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

অধিনায়ক লিটন দাস নিদেনপক্ষে ফাইনালে খেলতে চাচ্ছিলেন। সেটা হলে অন্তত একটা পদক নিয়ে ফেরা নিশ্চিত হতো। সেখানে বাংলাদেশ এবারের এশিয়ান গেমস থেকে ফিরছে কোনো পদক না জিতেই। এভাবে খালি হাতে ফেরায় জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। শ্রীলঙ্কার কাছে ব্রোঞ্জের ম্যাচে ৬৩ রানে হারের পর তিনি জাপানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সালাহউদ্দীন বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’হারের কারণ নিয়েও কথা বলেন কোচ। তিনি মূল দায়টা দিয়েছেন মোস্তাফিজুর রহমানকে। তিনি আজ এক ওভারেই দিয়েছেন ২৫ রান। শেষ দিকে রিশাদ হোসেনও বেশ খরুচে বোলিং করেছেন। এরপর কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদেরও। সালাহউদ্দীন বলেন, ‘আমি বলব আজকে যে উইকেটটা ছিল, বোলাররা কয়েকটা ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষত মূল বোলার যারা আছে, যারা টি-টুয়েন্টি স্পেশালিস্ট, তারাই হয়তো বেশি রান দিয়ে দিয়েছে। আর ব্যাটিংয়ে আমাদের পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়াতে ওখান থেকে আসলে ম্যাচটা জেতা সম্ভব ছিল না।’তবে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পাশে দাঁড়ান অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত এবং আমরা আসলে এটা কীভাবে পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে আমরা পুরো দল হিসেবে ভালো পারফর্ম করিনি।’সোনা জয়ের আশা নিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশের ছেলেদের দল। এর আগে তিনবার এই আসরে খেলে প্রতিবারই পদক নিয়ে ফিরেছিল তারা। ২০১০ সালে প্রথমবারেই জিতেছিল সোনা। এবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষেও তারা পারেনি।ওই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। ১০ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৫১। কিন্তু শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা এলোমেলো হয়ে পড়েন। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত করে ১৬৫ রান। জবাবে ব্যাটিংয়েও শুরু থেকে হতাশ করে বাংলাদেশ। তানজিদ হাসান, সাইফ হাসান ও লিটন দাস শূন্য রানে ফেরেন। ৯ নম্বরে নামা নাসুম আহমেদ করেন ইনিংস সর্বোচ্চ ২৬ রান, দল ১০২ রানে অলআউট হয়।

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন