ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে। তবে সব প্রতিষ্ঠান এই ছুটি পাবে না। ছুটি কার্যকর হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী।জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে বুধবার (২১ অক্টোবর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেতে পারেন। একই সঙ্গে দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকার কথা রয়েছে।উল্লেখ্য, ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুসারে, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এ পূজা পালিত হবে।সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিন ছুটি ভোগ করতে পারবেন।তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।এদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকাতেও শ্যামাপূজার ছুটি উল্লেখ করা হয়নি। ফলে মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটি পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজা দেবী কালীর উদ্দেশে নিবেদিত। হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত এ উৎসব পালিত হয়।শ্যামাপূজার দিন দীপাবলি উৎসবও উদযাপিত হয়। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে এ উৎসব ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।এটি দীপাবলি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়।
৬ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

স্যামসাং নিয়ে এলো ১১০০ হার্টজ গেমিং মনিটর

স্যামসাং নিয়ে এলো ১১০০ হার্টজ গেমিং মনিটর

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে’

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে’

বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আসছে পিঠা-পুরির দোকানও

বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আসছে পিঠা-পুরির দোকানও

'আজ থেকে এ গল্প শেষ’: দুই শিশুসহ মায়ের রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ৩

'আজ থেকে এ গল্প শেষ’: দুই শিশুসহ মায়ের রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ৩

দল ও সরকারকে বিব্রত করতে চাই না, তাই পদত্যাগ: ইশরাক

দল ও সরকারকে বিব্রত করতে চাই না, তাই পদত্যাগ: ইশরাক

২০২৩ সালের ঘটনায় মৃত্যুদণ্ড হয় নজরুলের, সৌদি কারাগারে ছিলেন তিন বছর

২০২৩ সালের ঘটনায় মৃত্যুদণ্ড হয় নজরুলের, সৌদি কারাগারে ছিলেন তিন বছর

কোন ভিডিও নেই !

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক

ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন অনেক রেকর্ড আছে, যেগুলো ভাঙতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এবার টেস্ট ক্রিকেটে তেমনই এক বিরল কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তাতেই ভেঙেছেন ১৪৯ বছরের ইতিহাস।টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্টার্ক। ভেঙেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার একটি রেকর্ড।দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে এই ইতিহাস গড়েন ৩৬ বছর বয়সী স্টার্ক। দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেটটি তুলে নেন স্টার্ক।এই অর্জনের মধ্য দিয়ে টেস্টে ৪৫০ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি বোলার হয়েছেন স্টার্ক। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথও এই মাইলফলক স্পর্শ করতে পারেননি। আকরামের টেস্ট উইকেট ৪১৪টি, আর হেরাথের ৪৩৩টি।তবে স্টার্কের কীর্তি এখানেই শেষ নয়। বলের হিসাবে টেস্টে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তার দখলে। এই মাইলফলকে পৌঁছাতে স্টার্কের লেগেছে ২০ হাজার ৫৭৭ বল। ম্যাকগ্রাকে করতে হয়েছিল ২৩ হাজার ৪৭৪ বল। অর্থাৎ অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারের চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম করেই এই কীর্তি গড়েছেন স্টার্ক।[TECHTARANGA-POST:786]অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসেও ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বোলারের সংখ্যা খুব বেশি নয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন। এবার তাদের সঙ্গে যোগ হলো স্টার্কের নাম। অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৪৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন স্টার্ক।

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন