ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’খেলাধুলার বিষয়ে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
৫৩ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, এসপি রদবদল

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, এসপি রদবদল

দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

দেশে সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

'পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল

'পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: জাতীয় বার্নে ভর্তি বেড়ে ৭৯, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: জাতীয় বার্নে ভর্তি বেড়ে ৭৯, আইসিইউতে ৪

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

সড়কে চিরচেনা যানজট, নেই নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রভাব

কোন ভিডিও নেই !

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশীপে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির শিষ্যরা। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি।শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন