দিনাজপুর টোয়েন্টিফোর
দিনাজপুরে ঐহিত্যবাহী লোভনীয় রসালো টসটসে লিচু  এখন বাজারে

দিনাজপুরে ঐহিত্যবাহী লোভনীয় রসালো টসটসে লিচু এখন বাজারে

লাল টুকটুকে পাকা লিচুর ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। ভোরের আলো ফুটতেই শুরু হচ্ছে লিচু সংগ্রহের ব্যস্ততা, আর সন্ধ্যা গড়ালেও থামছে না বেচাকেনার কোলাহল। দেশের ‘লিচুর রাজধানী’ খ্যাত দিনাজপুরে এখন চলছে মধুমাসের উৎসব। বাগান থেকে বাজার সবখানেই জমে উঠেছে রসালো বেদানা, মাদ্রাজি ও চায়না-৩ জাতের লিচুর বেচাকেনা। উন্নতমানের এই লিচুর চাহিদায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পাইকাররা। ভালো ফলন ও সন্তোষজনক দামে খুশি চাষিরা।জেলার বিভিন্ন লিচুবাগানে এখন নারী-পুরুষ শ্রমিকরা গাছ থেকে লিচু পেড়ে ৫০টি করে একসঙ্গে বেঁধে আঁটি তৈরি করছেন। কেউ আঁটি গুছিয়ে ঝুড়িতে রাখছেন, কেউ আবার দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য প্যাকেটজাত করছেন। প্রতিটি বাগান যেন মৌসুমি কর্মসংস্থানের এক প্রাণবন্ত কেন্দ্র।দিনাজপুরের কালিতলা, পুলহাট, সিকদারহাট, মহব্বতপুর, উলিপুর, মাসিমপুর ও আউলিয়াপুর এলাকায় এখন জমে উঠেছে লিচুর পাইকারি ও খুচরা বাজার। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা বাগান ও আড়ত থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। ফলে জেলার বাজারগুলো দেশের অন্যতম বড় ফল বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে।সরেজমিনে কালিতলা নিউমার্কেট ও পুলহাটের পাইকারি বাজারে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতার কোলাহলে মুখর চারপাশ। কোথাও চলছে দরদাম, কোথাও ট্রাকে তোলা হচ্ছে লিচুভর্তি ঝুড়ি। অনেক ক্রেতা আবার লিচুর স্বাদ পরীক্ষা করে পছন্দের জাত বেছে নিচ্ছেন।সদর উপজেলার সিকদার গ্রামের বাগান মালিক মকসেদ আলী বলেন, দিনাজপুরের লিচুর সুনাম দেশজুড়ে। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন জেলা থেকে পাইকাররা সরাসরি বাগানে এসে লিচু কিনছেন। যত্নসহকারে সংগ্রহ করে আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছি।মহব্বতপুর এলাকার লিচু চাষি মো. আব্দুল হান্নান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজার দরও সন্তোষজনক। অনেক লিচু বাগান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। আশা করছি মৌসুম শেষে ভালো লাভ হবে।বর্তমানে বাজারে মাদ্রাজি, বেদানা ও চায়না-৩ জাতের লিচু পাওয়া যাচ্ছে। তবে বোম্বাই, কাঁঠালি, হারিয়া, মোজাফফরি ও চায়না-২ জাতের লিচু বাজারে আসতে আরও কয়েকদিন সময় লাগবে। যদিও বৈরী আবহাওয়ার আশঙ্কায় অনেক চাষি আগাম লিচু সংগ্রহ শুরু করেছেন।কালিতলা নিউমার্কেটে প্রতি ১০০টি মাদ্রাজি লিচু ৩০০ থেকে ৩৫০ টাকা, বেদানা লিচু ৬০০ থেকে ৭০০ টাকা, চায়না-৩ লিচু ৮০০ থেকে ৯০০ টাকা এবং চায়না-৪ লিচু ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ীরা জানান, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের চাহিদা থাকায় বাজারে দাম ভালো রয়েছে।লিচুর আড়তদার ও ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, দিনাজপুরে উৎপাদিত প্রায় ৮০ শতাংশ লিচু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। মাত্র ২০ শতাংশ স্থানীয় বাজারে বিক্রি হয়। ফলে মৌসুমজুড়ে দেশের অন্যতম বৃহৎ ফলের বাজারে পরিণত হয় এই জেলা।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আফজল হোসেন বলেন, চলতি মৌসুমে জেলায় প্রায় ৫ হাজার ৪৮৪ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩১ হাজার ৯৫৫ মেট্রিক টন। উৎপাদন ও বাজারদর অনুকূলে থাকায় এবার লিচু বিক্রি থেকে জেলার চাষিরা ৮০০ থেকে ১০৬৫ কোটি টাকার আয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘন্টা আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কোন ভিডিও নেই !

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ভারতের গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা আবারও দেখিয়েছে তাদের লড়াকু মানসিকতা। রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা এক ম্যাচে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ একটু ছন্নছাড়া খেলছিল। সেই সুযোগে ২৩ মিনিটে কর্নার কিক থেকে গীতা রানির গোলে এগিয়ে যায় নেপাল। প্রথমার্ধে আরও একটি গোল হজম করতে যাচ্ছিল লাল-সবুজের মেয়েরা, কিন্তু গোলরক্ষক মিলি আক্তারের দারুণ সেভে বেঁচে যায় তারা। [TECHTARANGA-POST:477]বিরতির ঠিক আগমুহূর্তে অসাধারণ এক গোলে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক থেকে সরাসরি বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এই গোলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। নেপাল কয়েকবার ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। অন্যদিকে সাগরিকা একটি সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে এলো বাংলাদেশের জয়সূচক গোল। শামসুন্নাহার জুনিয়রের পাস ধরে সাগরিকা চাপ সৃষ্টি করলে নেপালের রক্ষণভাগ তালগোল পাকিয়ে নিজেদের জালে বল ঢুকিয়ে দেয়। এই আত্মঘাতী গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সাফ ফাইনালে উঠল পিটার বাটলারের শিষ্যরা।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন