ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে—এ ধরনের কোনো সম্ভাবনা আগামী ১০ বছরেও দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চপর্যায়ের ব্যক্তি যারা আছেন তাদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এ ছাড়া নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত বলে মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ স্তর, সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। অতীতে আওয়ামী লীগের আমলে এসব নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের ওপরও আমাদের আস্থা আছে। ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেটি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে।‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’, ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের করা এ মন্তব্যের অবস্থান পরিষ্কার করেছেন স্পিকার।তিনি বলেছেন, এসব কথা আমি আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বলেছি। তারা তখন এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, সমাজের ভালো লোকের নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি এ অবস্থার অবসান হবে, বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তবর্তীকালীন সরকারের এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার উচিত ছিল, নেয়নি। তবে নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার প্রয়োজন। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, এজন্য ইসিকে পদ্ধতি নির্ধারণ করার পরামর্শ দেন তিনি।এ ছাড়া দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ উল্লেখ করে আপাতত দৃষ্টিতে দেশের মোট রিজার্ভের সমান গ্যাস ইতোমধ্যে ভোলায় দেখা যাচ্ছে জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি, আরও বিপুল গ্যাসের ভান্ডার রয়েছে। এসব গ্যাস কীভাবে ব্যবহার হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো চূরান্ত সিদ্ধান্ত আসেনি, সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ অপশন ভোলাতেই রয়েছে। এ ছাড়া ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও জানান স্পিকার। এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

ক্রমশ পেছনে হাঁটছে বাংলাদেশ, ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন

ক্রমশ পেছনে হাঁটছে বাংলাদেশ, ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

স্যামসাং নিয়ে এলো ১১০০ হার্টজ গেমিং মনিটর

স্যামসাং নিয়ে এলো ১১০০ হার্টজ গেমিং মনিটর

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে’

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে’

বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আসছে পিঠা-পুরির দোকানও

বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আসছে পিঠা-পুরির দোকানও

কোন ভিডিও নেই !

ক্রমশ পেছনে হাঁটছে বাংলাদেশ, ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন

“এক সময় বিশ্বকাপের ফাইনাল খেলার আশা করতাম আর এখন জিম্বাবুয়ে-আফগানিস্তানকে হারানোর স্বপ্ন দেখতে হয়। আসলেই আমাদের অনেক উন্নতি হয়েছে”—বেশ আক্ষেপ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে কথাগুলো বলছিলেন এক বাংলাদেশি ক্রিকেট সমর্থক। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। উদ্দেশ্য আগামী বছর অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া। তবে শুরুতেই যেন ‘রিয়েলিটি চেক’ হয়ে গেল চরমভাবেই। ট্রাই-নেশন সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হতো না। সেই সঙ্গে সমীকরণের মারপ্যাঁচও ছিল। আগে বাংলাদেশ ব্যাট করতে নামায় তাদের জিততে হতো ৪১ রানের ব্যবধানে। অথচ এমন ম্যাচে ব্যাটিংয়ে যেই ঝলকটা দরকার ছিল তার ছিঁটেফোটাও দেখা যায়নি।৭ ওভারের মধ্যে ২৮ রানে বাংলাদেশের টপ-অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। শেষ পর্যন্ত ৪১ দশমিক ২ ওভারে ১৬০ রানে অলআউট। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়েই ম্যাচ বের করে নেয় আফগানিস্তান। ফলাফল, টানা দুই ম্যাচ হেরে বিদায় বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান অন্তত ওয়ানডেতে এমন প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলে তেমন বাহবা পাওয়া যায় না। কিন্তু হারলে ট্রল বন্যা অবধারিত। কিন্তু সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে এই দুই দল বাংলাদেশের বিপক্ষে যেন স্পষ্ট ফেভারিট। গতকালকের ম্যাচসহ সর্বশেষ ৭ ওয়ানডেতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র ১টি। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড অস্বস্তির। সর্বশেষ ৭ ম্যাচে জয় কেবল দুটিতে।একসময় বাংলাদেশের ক্রিকেটে কিছুটা স্বস্তির ফরম্যাট ছিল ওয়ানডে বা ৫০ ওভারের ম্যাচ। দেশে কিংবা দেশের বাইরে ভালো কিছু জয় আশা দেখাচ্ছিল। যদিও চূড়ান্ত তেমন কোনো সফলতা আসেনি। তবুও ক্রিকেটারদের পারফরম্যান্স আশাবাদী করছিল অনেককেই। কিন্তু সেই প্রিয় ফরম্যাটেই যেন নিজেদের ভুলতে বসেছে বাংলাদেশ।সর্বশেষ ৭ ওয়ানডেতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র ১টি। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড অস্বস্তির। সর্বশেষ ৭ ম্যাচে জয় কেবল দুটিতেদেশের মাটিতে যদিও রেকর্ড কিছুটা ভালো। চলতি বছরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশের বাইরে খেলতে নামলেই যেন কঙ্কালটা বেরিয়ে আসছে। বিশেষ করে ছন্নছাড়া ব্যাটিং প্রায় নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচের কোনোটিতেই দুইশোর গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। প্রশ্ন উঠছে ক্রিকেটারদের নিবেদন নিয়েও। বাংলাদেশের খেলা দেখলে যে কেউ ভাবতে পারেন, হয়তো জোর করেই এদের খেলতে পাঠানো হয়েছে। যেন দ্রুত শেষ করতে পারলেই বাঁচে! ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক বললেন, 'যে ব্যাটিং হলো আপনি কি বলবেন? ওয়ানডেতে প্রতিদিন এমন হচ্ছে শেষ কয়েক ম্যাচে। আমরা ৫০ ওভার খেলতে পারছি না। আমি বলব কমিটমেন্টের অভাব। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে যেমনটা খেলা উচিত সেটা হচ্ছে না, খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে। এভাবে তো চলতে পারে না। আমাদের উন্নতির পথ খুঁজতে হবে, তার জন্য যা করা দরকার তাই করতে হবে।'দেশের প্রতি দায়িত্ববোধ থেকে যেমনটা খেলা উচিত সেটা হচ্ছে না, খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে। এভাবে তো চলতে পারে না। আমাদের উন্নতির পথ খুঁজতে হবে, তার জন্য যা করা দরকার তাই করতে হবে।বিসিবির একজন পরিচালকবারবার সুযোগ পাওয়ার পরও ভালো করতে পারছেন না সৌম্য সরকার। ওপেনিংয়ে তানজিদ হাসান কিছু ম্যাচে আশা দেখালেও তাকে সঙ্গ দেওয়ার যেন কেউ নেই। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা কেউই ভালো করতে পারছেন না। টপঅর্ডার ব্যর্থ হলেই যেন ম্যাচ সেখানেই শেষ হয়ে যাচ্ছে, মিডল অর্ডারে ভরসা দেওয়ার মতো কেউ নেই! ব্যাটাররা ধারাবাহিক ব্যর্থ হলে বোলারদের জন্যও কাজটা কঠিন হয়ে যায়। আপনি মাত্র ১৬০ রানের পুঁজি নিয়ে তাদের ওপর আর কতটাই বা ভরসা করতে পারবেন। তবুও যেন এক তাসকিন ছাড়া আর কেউ বল হাতে সেভাবে ইম্পেক্ট ফেলতে পারছেন না! দল কি তাহলে নাহিদ রানার অভাবে ভুগছে? ইনজুরির কারণে বেশ অনেকদিন ধরেই দলে নেই টাইগার এই পেসার। দল নির্বাচন নিয়েও প্রশ্নটা প্রত্যাশিতভাবে উঠছে। ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ওপেনার ইমরুল কায়েসও। দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা অনুচিত বলে মত দিয়েছেন ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বাংলাদেশি ব্যাটা, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ক্রিকেট বোর্ডের উচিত সম্পূর্ণভাবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সেরা সম্ভাব্য একাদশ নির্বাচন করা। ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।’ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।ইমরুল কায়েসএশিয়ান গেমসে ব্যর্থতার পর সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন লিটন দাস। ইনজুরির কারণে সদ্য ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে দায়িত্ব সামলেছেন তাওহিদ হৃদয়। আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল তাকে। জবাবে বলছিলেন, ‘কেন খারাপ করছি, এত গভীরে চিন্তা করিনি। দুই সিরিজ আগেও আমরা হোমে ভালো খেলেছি। আমি একমত যে দেশের বাইরে ভালো খেলছি না। প্রায় দেড় বছর হয়ে গেছে এমন। বাইরের কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়া জরুরি। একইসঙ্গে ম্যাচের সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী অ্যাক্ট করা জরুরি। শুধু মুখে বললে হবে না। আমরা অ্যাকশনে করতে পারছি না। এটা আমাদের ব্যাটারদের ব্যর্থতা।’কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগেই বেশ উচ্চাকাঙক্ষা দেখা যায় বাংলাদেশের ক্রিকেটার বা কোচিং স্টাফদের। সেগুলো যে কেবল কথার কথা সেটা একপ্রকার মেনে নিলেন এই ব্যাটার। হৃদয় বলছিলেন, ‘আমরা বড় কোনো সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে যখন খেলতে যাই, ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে সবাই ট্রফি জিততে চাই। কিন্তু আমরা শুধু মুখেই বলি, কাজে সেটার প্রতিফলন দেখা যায় না।’২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজটা যেন ‘আশার বেলুনটা ফুটো’ করে দিয়েছে বাংলাদেশের। আর এক বছরেরও কম সময় আছে আসন্ন বিশ্বকাপের। তার আগে এশিয়া কাপসহ কিছু অবশ্য হাতে আছে। তবে এর মধ্যে নিজেদের ভুলগুলো শুধরে কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

ক্রমশ পেছনে হাঁটছে বাংলাদেশ, ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন