দিনাজপুর টোয়েন্টিফোর
হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, মোট ৪০৯

হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, মোট ৪০৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৭ ও নিশ্চিত হামে ৪ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়াল ৪০৯ জনে।রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৭০৮।হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৫ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে  ৩৪৪।একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৬ হাজার ৮১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৯ হাজার ১৫৯ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮।এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
৪৫ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কোন ভিডিও নেই !

চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রানে পৌঁছেছিল বাংলাদেশ। এরপর আর বেশি লম্বা হলো না টাইগারদের ইনিংস। দলীয় ৪১৩ রানেই সবকটি উইকেট হারাল স্বাগতিকরা।দিনের শুরুটা মুশফিকুর রহিমের জন্য আজ ছিল বিশেষ। কারণ ৩৯তম জন্মদিন পালন করছেন তিনি। দিনের খেলা শুরুর আগে দলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। তারপর মাঠে নেমে ৪৮ রান থেকে এগিয়ে গিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন।মুশফিক ও লিটন দাস পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন। কিন্তু ৯৭তম ওভারে আব্বাসের বাউন্সারে ক্যাচ দিয়ে ৩৩ রানে ফেরেন লিটন।এরপর সাতে নামা মিরাজ মাত্র ১২ বলে ১০ রান করে আব্বাসের বলে আউট হন। ৬৯ রানে থাকা মুশফিকের কাছে সেঞ্চুরির জন্য ভালো সঙ্গী দরকার ছিল। কিন্তু তাইজুল ইসলামও টিকতে পারেননি। আব্বাসের বাউন্সারে পুল করতে গিয়ে ২৩ বলে ১৭ রানে রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। এটি আব্বাসের চতুর্থ উইকেট।এরপরই ব্যক্তিগত ৭১ রানেই থামে মুশফিকের ইনিংস, শাহিন আফ্রিদির ওভারে বোল্ড হন তিনি। সেঞ্চুরির আক্ষেপ নিয়েই সাজঘরের পথ ধরেই এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।[TECHTARANGA-POST:401]রানের খাতা খোলার আগেই মোহাম্মদ আব্বাসের ওভারে কাটা পড়েন এবাদত হোসেন, আব্বাসও দেখা পান ফাইফারের। শেষে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসে ভর করেই চারশর ঘরে পৌঁছায় বাংলাদেশ।এর আগে প্রথম দিনে বাংলাদেশের ভিত গড়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১০১ ও মুমিনুল ৯১ রান করেন। তৃতীয় উইকেটে তাঁরা মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি। প্রথম দিন শেষে বাংলাদেশ ছিল ৪ উইকেটে ৩০১।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশঃ ৪১৩ (১১৭.১ ওভার); শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫-৯২, শাহিন ৩-১১৩

চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন