ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুসহ নিহত ৫, নিখোঁজ ১

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুসহ নিহত ৫, নিখোঁজ ১

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন মো. সোলায়মান (২০) নামে আরও একজন। কর্ণফুলী নদী থেকে ভাসমান কাঠ সংগ্রহ করতে গিয়ে তিনি নিখোঁজ হন।শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় নদীতে ডিঙি নৌকা উল্টে এই ঘটনা ঘটে। একই ঘটনায় সোলায়মানের বড় ভাই আবদুল হালিমও (৩০) নদীতে পড়ে যান। পরে তিনি কোনোরকমে কূলে উঠে আসেন। তারা দুজন পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রি বাড়ির বদিউল আলমের ছেলে।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকালে দুই ভাই নৌকায় করে কর্ণফুলী নদীতে যান। তারা বন্যার পানিতে ভেসে আসা কাঠ সংগ্রহ করছিলেন। একপর্যায়ে তীব্র স্রোতে নৌকাটি উল্টে যায়। দুজন নদীতে পড়ে যান। এ সময় আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা আব্দুল হালিমকে উদ্ধার করে কূলে তোলেন। ছোট ভাই সোলায়মান প্রবল স্রোতে তলিয়ে যান।রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস জানায়, সকালে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরে বন্ধ রাখতে হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।এছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে সাগরে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় এখনো পুলিশ জানতে পারেনি। বয়স প্রায় ৪৫ বছর।শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী। তিনি বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি সাগরে বেড়িবাঁধের ব্লকে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারের পর মরদেহের সুরতহাল করা হয়েছে।ওসি বলেন, আমাদের ধারণা, প্রবল বর্ষণের মধ্যে কোথাও পানিতে তলিয়ে কিংবা সাগরে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এছাড়া বন্যাকবলিত চট্টগ্রামের সাতকানিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রূপকানিয়া গ্রামে দুই বছর বয়সি ইসমাইল হোসেন পানিতে ডুবে মারা যান।স্থানীয়দের বরাতে সাতকানিয়া ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে জমে থাকা বন্যার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে পানি থেকে তুলে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সাতকানিয়ায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ আছে বলে জানালেন ইউএনও মাহমুদুল হাসান।এর আগে শুক্রবার বিকালে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বানের পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর শিশুটির মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম মোছাম্মৎ তাহিন নুর (১২)। সে সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আব্দুল করিমের মেয়ে।বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে তাহিন নুর জালিয়াঘাটা এলাকায় বন্যার পানিতে ডুবে থাকা একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পানির স্রোতে হঠাৎ পা পিছলে সে খাদে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিকাল ৪টা ২৫ মিনিটে ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।বিকাল থেকে টানা অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাহিন নুরের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।তাহিন নুরের মৃত্যুর আগে শুক্রবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নে বানের পানির স্রোতে ভেসে গিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারছড়ার ইলশা গ্রামের ওমানপ্রবাসী কামাল উদ্দিনের ছেলে মো. আশিক (১১) আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানির প্রবল স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।একই ইউনিয়নের রত্নপুর গ্রামে অন্য শিশুদের সঙ্গে বন্যার পানি দেখতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় উনদুনী বর বাড়ির মো. আনোয়ারের ৫ বছর বয়সি ছেলে মো. মিরাজ। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
৬ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কোন ভিডিও নেই !

শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

শেষ ষোলোয় নাটকীয় এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে নির্ধারিত নব্বই মিনিটে হল ৫ গোল। মোহামেদ সালাহর দল ম্যাচের শুরুতেই এক গোলে এগিয়ে যাওয়ার পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। তবে দুই গোলে পিছিয়ে পড়লেও দমে যায়নি লিওনেল স্কালোনির দল। টুর্নামেন্টে কেনো তারা ফেভারিট তাই প্রমাণ করলেন আলবিসেলেস্তেরা। চার মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান লিওনেল মেসিরা। এরপর ম্যাচ যহন অতিরিক্ত সময়ে গড়ানোর শঙ্কায় তখনই মোড় ঘুরিয়ে দেন এঞ্জো ফার্নান্দেজ।  ৯০ মিনিটের খেলা শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন চেলসির এই মিডফিল্ডার। তাঁর এই গোলেই শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তিনবারের চ্যাম্পিয়নরা, মিসরকে বিদায় করে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।  শর্ট কর্নার থেকে দারুণ এক আক্রমণ সাজায় মিসর। বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান মারওয়ান আত্তিয়া। আর সেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠে বুলেট গতির এক হেডে বল জালে পাঠিয়ে দেন ইয়াসের ইব্রাহিম। এদিকে গোল হজমের পর ম্যাচের ১৯ মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। মিসরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড়কে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দিতে একদমই দেরি করেননি। স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। শট নিতে এসেছিলেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া মেসির শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের!র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার চেয়ে গোছানো ফুটবল খেলেছে মোহামেদ সালাহর মিসর। প্রথম দশ মিনিটেই গোলের সুযোগও তৈরি করেছিল দলটি। ওদিকে টুর্নামেন্টের ফেভারিট হলেও প্রথম থেকেই আর্জেন্টিনা চ্ছিল কিছুটা অগোছালো। সেই সুযোগেই প্রথম গোলের দেখা পায় মিসর। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় দলটি। [TECHTARANGA-POST:554]এদিকে গোল হজম এবং পেনাল্টি মিসের পর সমতায় ফিরতে খোলস ছেড়ে বের হয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ সাজিয়ে গোলের লক্ষ্যে লড়তে থাকে দলটি। আর মিসরের হয়ে গোলপোস্টের সামনে প্রাচীর হয়ে ছিলেন দলটির গোলরক্ষক। ২৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের একটি প্রচেষ্টা রুখে দেন তিনি। মিসরীয় ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে আসা একটি চমৎকার ক্রসে মাথা ছুঁইয়েছিলেন আলেক্সিস ম্যাক আলিস্টার। তাঁর নেওয়া হেডটি পোস্টের মাঝ বরাবর জালের দিকেই যাচ্ছিল। দুর্দান্ত রিফ্লেক্সে দারুণ এক সেভ করে এবারও আর্জেন্টিনাকে হতাশ ক শোবের। এরপর ৩১ মিনিটে দারুণ এক সুযোগও পেয়েছিলেন মেসি। বক্সের বেশ কিছুটা দূর থেকে বাঁ পায়ের এক দুর্দান্ত বুলেট গতির শট নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মিসরীয় গোলকিপারকে পরাস্ত করলেও তাঁর সেই বজ্রবিদ্যুৎ গতির শটটি এবার সাইড পোস্টে লেগে ফিরে আসে।এরপর ৩৯ মিনিটে আর্জেন্টিনাকে ফের হতাশ করেন শোবের। মিসরের বক্সে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। নিখুঁত নিয়ন্ত্রণে গোলপোস্টের মাঝ বরাবর নিচু শটও নিয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু আজ অতিমানবীয় ফর্মে থাকা মিসরীয় গোলরক্ষক এই শটও রুখে দেন। [TECHTARANGA-POST:556]পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ করলেও কখনো বল পোস্টে লেগে আব্র মিসরীয় গোলরক্ষকের দুর্দান্ত প্রচেষ্টায় আর সমতায় ফেরা হয়নি আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে তাই ১-০ গোলে পিছিয়ে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা।এদিকে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৫৭ মিনিটেই আরেকটি গোল হজম করে বসে আর্জেন্টিনা। তবে তা বাতিল হয় ভিএআরে। মিসরের গোলের ঠিক আগে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজর এর পায়ের ওপর দাঁড়িয়ে ছিলেন মারওয়ান আত্তিয়া। ভিএআরের দ্রুত হস্তক্ষেপের পর ঘটনাটি ফাউল হিসেবে ধরা হয় এবং শেষ পর্যন্ত মিসরের গোলটি বাতিল করে দেন রেফারি। এদিকে এক গোল বাতিল হলেও ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় নেননি সালাহরা। মিসরের বাতিল হওয়া গোলটি করেছিলেন মোস্তাফা জিকো। তবে ৬৭ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন জিকোই। সালাহর তৈরি করা আক্রমণে বল পান হাসিম হাসান। হাসিম বলটি কাট করে দেন বাঁ পাশে থাকা জিকোকে। দারুণ এক শটে এমি মার্তিনেজকে পরাস্ত করে গোল করেন জিকো। তবে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে মরিয়া লড়াই করে আর্জেন্টিনা। এরই সুবাদে ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। মেসির দারুণ এক ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে দুর্দান্ত এক হেডারে দলকে প্রথম গোল এনে দেন রোমেরো। রোমেরোর গোলের পর দলকে সমতায় ফেরাতে খুব বেশি সময় নেননি মেসি। ৮৩ মিনিটে বক্সের ভেতরে বল পান আর্জেন্টাইন জাদুকর। দুর্দান্ত এক শট নেন তিনি। যা মিসরীয় গোলরক্ষক শোবেরের হাতে লাগলেও ঠিকই গোললাইন অতিক্রম করে। এদিকে আর্জেন্টিনা দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরানোর পর খেলা যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায় তখনই ত্রাতা হয়ে আসেন এঞ্জো। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আলভারেজের লং বলে ডানপাশের উইংয়ে বল পান লাউতারো মার্তিনেজ। কিছুটা সময় নিয়ে দারুণ এক ক্রসে মার্তিনেজ বল পাঠিয়ে দেন আঞ্জোর কাছে। আর দুর্দান্ত এক হেডারে জালের ঠিকানা খুঁজে নেন চেলসির এই মিডফিল্ডার। তাঁর এই গোলেই ম্যাচ শেষ হয় ৩-২ ব্যবধানে। আর্জেন্টিনা দারুণ এক জয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। 

শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন