ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের জনপ্রশাসন সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।উপপ্রেস সচিব জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন।এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখনকার লড়াই অনেক বড়। এই লড়াইয়ে টিকে থাকতে এবং ভবিষ্যতে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কোনো জাতিগোষ্ঠী বৈষম্যের শিকার হবে না। সবার জন্য একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চান বলেও জানান তিনি।বৈঠকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা সমতলে ভূমির মালিকানা-সংক্রান্ত সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন আয়োজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দের পরিবর্তে গোত্রভিত্তিক পরিচয় ব্যবহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সংরক্ষিত বনাঞ্চলের নামে উচ্ছেদ বন্ধ এবং সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি জানান।জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাঁর ভাষ্য, ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে গেছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অনেক মানুষের সমস্যার সমাধান করা সম্ভব হতো।তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে যেসব সমস্যা সমাধান করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার দিয়ে সমাধানের চেষ্টা করছে।দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখনো দেশে এত সমস্যা রয়েছে, যা তাঁকে বিস্মিত করে। গত ১৭ বছরে এসব সমস্যার সমাধান হওয়ার কথা ছিল। তখন সেগুলো সমাধান করা হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।তিনি আরও বলেন, আগে উন্নয়নের অনেক গল্প শোনা গেলেও এখন তার বাস্তব চিত্র দেখা যাচ্ছে না। বর্তমানে সব চাপ সরকারের ওপর এসেছে। জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সরকার সেই সংকট কাটিয়ে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে।শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকার একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩১ শয্যার উপজেলা হাসপাতালের যাত্রা শুরু করেছিলেন। পরে বিএনপি সরকারের সময়ে সেগুলো ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমান সরকার সেগুলো ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরও বলেন, আগের সরকার ইউনিয়নভিত্তিক কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করলেও সেগুলোর কার্যকর কার্যক্রম নেই।এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিডনি ডায়ালাইসিস ও হার্টের রিংসহ জরুরি চিকিৎসা-সামগ্রীর ওপর কর কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রংসহ ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১ ঘন্টা আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে শিরোপা? জানাল সুপার কম্পিউটার

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে শিরোপা? জানাল সুপার কম্পিউটার

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন

‘আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হা‌সিনার, দেশে ফিরলেই গ্রেফতার’

‘আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হা‌সিনার, দেশে ফিরলেই গ্রেফতার’

৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার

৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার

‘শহীদ আবু সাঈদ দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

‘শহীদ আবু সাঈদ দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন

এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন

এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন

‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

কোন ভিডিও নেই !

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে শিরোপা? জানাল সুপার কম্পিউটার

ফুটবলে মাঠের লড়াইই শেষ কথা, সেটিই আবারও মনে করিয়ে দিল বিশ্বকাপের সেমিফাইনাল। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে দুই ম্যাচেই এক ধরনের ফলের ইঙ্গিত দিয়েছিল অপটার সুপার কম্পিউটার। কিন্তু বাস্তবের খেলায় সেই হিসাব উল্টে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন ও আর্জেন্টিনা এরপরও শিরোপার লড়াইয়ে স্পেনকেই এগিয়ে দেখছে অপটার সর্বশেষ পূর্বাভাস।গোল্ডেন বুট ও বল জেলার এগিয়ে কেবিশ্বকাপের সেমিফাইনাল শেষে অপটার আগের দুই পূর্বাভাসই ভুল প্রমাণিত হয়েছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি দেখানো হলেও স্পেন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিল সুপার কম্পিউটার। তবে সেই হিসাবও মিলেনি। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।এবার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী ম্যাচ। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই মহারণের দিকেই।সেমিফাইনালের পূর্বাভাস ভুল হলেও ফাইনালের জন্য নতুন সম্ভাবনার হিসাব প্রকাশ করেছে অপটা। তাদের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে স্পেনই রয়েছে এগিয়ে।[TECHTARANGA-POST:585]অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৩ দশমিক ৬৯ শতাংশ। ফলে সম্ভাবনার বিচারে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।[TECHTARANGA-POST:584]এর আগে পুরো টুর্নামেন্টে ফ্রান্সকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটার সুপার কম্পিউটার। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ায় সেই পূর্বাভাসও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। এখন দেখার বিষয়, ফাইনালে স্পেনকে এগিয়ে রাখার সর্বশেষ ভবিষ্যদ্বাণী সঠিক হয়, নাকি আবারও মাঠের ফল বদলে দেবে সব হিসাব।

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে শিরোপা? জানাল সুপার কম্পিউটার
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন