দিনাজপুর টোয়েন্টিফোর
ভারতকে যে বার্তা দিলেন বিএনপি মহাসচিব

ভারতকে যে বার্তা দিলেন বিএনপি মহাসচিব

বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, অবিলম্বে বাংলাদেশের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে, বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, যা নির্ভর করবে গঙ্গার পানিবণ্টন চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর।’ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থ নষ্ট করে কোনো চুক্তিই আমরা করতে দেব না। চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সব করা হবে।’মির্জা ফখরুল বলেন, ‘২০২৬ সালে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরই মধ্যে বর্তমান সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। অত্যন্ত দ্রুততার সঙ্গে জনগণের স্বার্থে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘দেশের জনগণকে সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে চলতে হবে। মাতৃভূমির প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ দেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রতিবেশি দেশ ফারাক্কা বাঁধের নামে অন্যায় করছে। এই অন্যায় বিশাল জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার।’মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণের দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়েছে। এরই মধ্যে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি অপপ্রচার চালাচ্ছে। আমাদের সংগঠিত হতে হবে। কেউ যেন সরকারের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। কয়েকজন নেতা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। এই আলোচনা সভার মধ্য দিয়ে বলতে চাই, এ দেশের জনগণ বুকের রক্ত দিয়ে গণতন্ত্রকে অর্জন করেছে। তারা কখনোই এখানে ষড়যন্ত্রকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।’ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, বিশিষ্ট পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
৮ ঘন্টা আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কোন ভিডিও নেই !

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

মঙ্গলবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়। ব্যাটে-বলে আধিপপ্ত্য বিস্তার করেই জিতেছে টাইগাররা। জয়ের পর ব্যক্তিগত পারফর্ম্যান্সের কল্যাণে আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন টাইগার ক্রিকেটাররা।চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের প্রথম এই জয়ের ম্যাচে এশীয় প্রতিদ্বন্দ্বীদের ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত প্রথম ইনিংসে তাঁর নবম টেস্ট সেঞ্চুরি করেন এবং দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের সমান গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে তাঁর ক্যারিয়ার-সেরা ২৩তম স্থানে (যৌথভাবে) উঠে এসেছেন।পাকিস্তানের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের অন্য দুই ব্যাটার মুশফিকুর রহিম (দুই ধাপ এগিয়ে ২৬তম) এবং মমিনুল হকও (১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। একইসাথে টাইগারদের দুই পেসার এবং একজন বাঁহাতি স্পিনারও বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।[TECHTARANGA-POST:419]পাকিস্তানের উভয় ইনিংসে দুটি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ২০২৪ সালের শেষের পর তাঁর প্রথম টেস্ট ম্যাচে চার উইকেট নিয়ে পুনরায় র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাচ নির্ধারণী পাঁচ উইকেট নিয়ে ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানাও পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের জন্যও কিছুটা সুখবর রয়েছে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পেসার মোহাম্মদ আব্বাস বোলারদের তালিকায় পুনরায় ২৮তম স্থানে ফিরে এসেছেন।

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন